বিনা দোষে বেঙ্গালুরুর জেলে প্রায় ১ বছর, অবশেষে বর্ধমানের বাড়িতে ফিরলেন দম্পতি
বেঙ্গালুরুতে কাজ করতে গিয়েছিলেন তাঁরা। কিন্তু তাঁরা বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে কর্নাটক পুলিশ গ্রেফতার করে। প্রায় ১ বছর বেঙ্গালুরুর জেলে কাটিয়ে অবশেষে বাড়ি ফিরলেন বাঙালি দম্পতি। বর্ধমানের জৌগ্রামের বাসিন্দা তাঁরা।
২০২২ সালের জুলাই মাসে পলাশ এবং শুক্লা অধিকারী গিয়েছিলেন বেঙ্গালুরুতে। সঙ্গে ছিল তাঁদের ২ বছরের সন্তান। বাংলাদেশি সন্দেহে বেঙ্গালুরু পুলিশ তাঁদের গ্রেফতার করে। ফরেন অ্যাক্টে তাঁদের গ্রেফতার করা হয়। তাঁরা পুলিশের কাছে বারবার দাবি জানায় যে তাঁরা বাংলাদেশ নয় পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার বাসিন্দা।

পূর্ববর্ধমানের জামালপুর থানার জৌগ্রাম তেলিপুকুরে তাঁদের বাড়ি। খবর পেয়ে পরিবারের লোকেরা পৌঁছে গিয়েছিলেন সেখানে। তারপরে বেঙ্গালুরু পুলিশের প্রতিনিধি দল এসে জামালপুরে বিডিও অফিসে খোঁজ নেয়। পলাশ সম্পর্কে নথি সংগ্রহ করে। পলাশের আত্মীয়রা বেঙ্গালুরু পৌঁছে আইনজীবী ঠিক করেন। এবং আদালতে জামিনের আবেদন জানায়। ইতিমধ্যেই পুলিশ তাঁদের বিরুদ্ধে চার্জশিটও পেশ করে।

তারপরে নথি খতিয়ে দেখে জামিন মঞ্জুর করে আদালত। গত ২৮ এপ্রিল তাঁদের জামিন মঞ্জুর হয়। তবে ২৪ মে তাঁরা জেল থেকে ছাড়া পান। দুরন্ত এক্সপ্রেসে গত শুক্রবার তাঁরা বাড়িতে পৌঁছেছেন। প্রায় ১ বছর পর তাঁরা বাড়িতে পৌঁছন।












Click it and Unblock the Notifications