Maharashtra Assembly Elections 2024: মহারাষ্ট্র নির্বাচনে বড় খেলা বিজেপির! বাকিদের অবস্থা কেমন? রইল সেই ছবি
Maharashtra Assembly elections 2024: সামনেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে কেন্দ্র কর চড়ছে পারদ। মঙ্গলবার মহারাষ্ট্রে মনোনয়ন পর্ব শেষ হয়েছে। আর তার সঙ্গে সঙ্গেই স্পষ্ট হয়ে গেল, কোন জোটের হাতে থাকছে ঠিক কত আসন। এমনকি সে রাজ্যে আসন ভাগাভাগির বিষয়টিও পরিষ্কার হয়ে গিয়েছে ইতিমধ্যেই। অন্তত ছটি বড় রাজনৈতিক দলের মধ্যে সব থেকে বেশি আসনে লড়ছে বিজেপি।
মোট ১৪৮ টি বিধানসভা আসনে লড়বে গেরুয়া শিবির। যা সবথেকে বেশি অন্যদিকে কংগ্রেস প্রার্থী দিয়েছে ১০৩ টি আসনে। মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের নেতৃত্বাধীন শিবসেনা ৮০টি আসনে প্রার্থী দিয়েছে (Maharashtra Assembly elections 2024) ।

অন্যদিকে অজিত পাওয়ার নেতৃত্বাধীন এনসিপি ৫৩ টি আসন থেকে লড়বে বলে জানা যাচ্ছে। ২৮৮ আসনের বিধানসভার নির্বাচন শুরু হচ্ছে আগামী কুড়ি নভেম্বর থেকে। মহায়ুতি জোটের (Mahayuti) মধ্যে পাঁচটি আসন ছাড়া হয়েছে অন্যান্যদের জন্য।
মহা বিকাশ আঘাড়ির মধ্যে থাকা কংগ্রেস ১০৩ টি আসন থেকে লড়বে। অন্যদিকে উদ্ভব ঠাকরে নেতৃত্বাধীন শিবশেনা 89 টি প্রার্থী দিয়েছে এবং এমসিপি ৮৭ টি আসনে মনোনয়ন দিয়েছে। মহা বিকাশ আগারি অন্যান্য শরিকদের জন্য ছাড়া হয়েছে ছটি আসন।
সব মিলিয়ে মোট আট হাজার প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের জন্য। শাসক এবং বিরোধী মিলিয়ে এতজন প্রার্থী মনোনয়ন দিয়েছেন। নির্বাচন কমিশনের দপ্তর থেকেই এই বিষয়টি জানানো হয়েছে। গত ২২ অক্টোবর থেকে মনোনয়ন জমা দেয়ার প্রক্রিয়া শুরু হয়।
প্রক্রিয়া শেষ হয় ২৯ অক্টোবর। ৩০ অক্টোবর অর্থাৎ বুধবার সেই সব মনোনয়ন স্কুটিনি এবং ভেরিফিকেশন এর প্রক্রিয়া সম্পন্ন হবে। আগামী চার নভেম্বর দুপুর তিনটের মধ্যে মনোনয়ন তোলা যাবে। ওটাই মনোনয়ন তোলার শেষ দিন। ফলে শেষ মুহূর্তে খেলা কোনদিকে ঘরে সেদিকেই নজর সবার।
বলে রাখা প্রয়োজন, এবারের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন (Maharashtra Assembly elections 2024) খুবই তাৎপর্যপূর্ণ। গত পাঁচ বছরে সে রাজ্যে নাটকীয় রাজনৈতিক পরিবর্তন দেখা গিয়েছে। ঠাকরের হাত থেকে ক্ষমতা চলে তাঁরই একসময়ের অনুগামী শিন্ডে শিবিরের হাতে।
বিজেপিকে সঙ্গে নিয়ে মহারাষ্ট্রের ক্ষমতায় আসেন। তোলপাড় হয় দেশের রাজনীতি। এই অবস্থায় এবার বিধানসভা ভোট হতে চলেছে। সে রাজ্যের মানুষ কাকে বেঁছে নেবেন আগামী পাঁচ বছরের জন্য? সেদিকেও রয়েছে নজর।












Click it and Unblock the Notifications