Vande Bharat Express: ৫০০ এরও বেশি বন্দে ভারত ছুটবে ট্র্যাকে! বাংলার জন্যে রেলের কি পরিকল্পনা জানেন?

Vande Bharat Express: ট্রেন যাত্রীদের জন্যে বড় খবর! দেশজুড়ে ৫০০ এরও বেশি বন্দে ভারত ট্রেন চালানোর পরিকল্পনা ভারতীয় রেলের। আগামী বছরের মধ্যে এই পরিকল্পনা চূড়ান্ত বাস্তবায়িত করার টার্গেট নেওয়া হয়েছে। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

শুধু তাই নয়, দেশের প্রথম সেমি বুলেটের (Vande Bharat Express) যাত্রী নিরাপত্তাতেও জোর দেওয়া হচ্ছে। আর তাই Anti-Injury" Fittings-সিস্টেম বসানো হচ্ছে বলেও জানা গিয়েছে।

Vande Bharat Express

ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইন্টিগ্রেল কোচ ফ্যাক্টারি (ICF), চেন্নাইয়ের এক আধিকারিক বিজি মাল্য জানিয়েছেন, ICF ৫০০ থেকে সাড়ে ৫০০ বন্দে ভারত (Vande Bharat Express) ট্রেন তৈরির লক্ষ্য নিয়েছে। আগামী বছরের জন্যে এই টার্গেট নেওয়া হয়েছে। আর তাই প্রোডাকশন টার্গেট বাড়ানোর কথাও ভাবা হচ্ছে বলে জানিয়েছেন ওই আধিকারিক।

চলতি আর্থিক বছরের ৭৫ টি বন্দে ভারত ট্রেন (Vande Bharat Express) বানানোর টার্গেট নেওয়া হয়েছে। যার মধ্যে ৬৮ টি ৮ কার এডিশন এবং ১২ টি ১৬ কার এডিশন বলে জানা গিয়েছে। ১৭০০টি এলএইচবি কোচ এবং ৭০০টি বন্দে ভারত কোচ তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে বলেও খবর।

ওই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিজি মাল্য জানিয়েছেন, ৭৫০ ইএমইউ কোচ এবং প্রায় ১০০ স্পেশাল কোচ তৈরির টার্গেট নেওয়া হয়েছে। উল্লেখ্য, বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে একাধিক রুটে বন্দে ভারত (Vande Bharat Express) ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে মোদী সরকারের। যার মধ্যে হাওড়া কিংবা বাংলার উপর দিয়ে ছুটতে পারে এমন কিছু সেমি বুলেট ট্রেন (Vande Bharat Express) রয়েছে বলেও জানা গিয়েছে।

যদিও রেলের তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি। কোন রুটে চলবেও তাও জানা যায়নি। অন্যদিকে বন্দে সাধারণ এক্সপ্রেস (Vande Sadharn Express) ট্রেন নিয়েও যাত্রীদের মধ্যে উন্মাদনা রয়েছে। যে পাঁচটি রুটে এই ট্রেন (Vande Bharat Express) চালানোর পরিকল্পনা রয়েছে তার মধ্যে হাওড়ার নামও আছে। যা খবর, হাওড়া- নয়া দিল্লি রুটে বন্দে সাধারণ ট্রেন চালানো হবে।

ইতিমধ্যে এই ট্রেনের ট্রায়াল রান শুরু হয়েছে। আর সেই ভিডিও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। বন্দে ভারতের থেকে একেবারে সস্তার টিকিট হবে এই ট্রেনে। তবে এসি থাকবে না, কিন্ত্য বন্দে ভারতের (Vande Bharat Express) যাবতীয় সুবিধা থাকবে এতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+