রাজধর্ম পালন করছে না! ভোটে লড়াই নিয়ে শরিকি চাপে জেরবার বিজেপি
বিজেপির অনুরোধ খারিজ করে পূর্ব ত্রিপুরা আসনে মনোনয়ন পেশ করল ত্রিপুরায় বিজেপির জোটসঙ্গী আইপিএফটি।
বিজেপির অনুরোধ খারিজ করে পূর্ব ত্রিপুরা আসনে মনোনয়ন পেশ করল ত্রিপুরায় বিজেপির জোটসঙ্গী আইপিএফটি। ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরার প্রেসিডেন্ট
তথা রাজ্যে অর্থমন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা ত্রিপুরা পূর্ব সংরক্ষিত আসন থেকে তাঁর মনোনয়ন জমা দিয়েছেন। তিনি বলেছেন, সংসদে আলাদা রাজ্যের দাবি জোরদার করতেই
এই প্রতিদ্বন্দ্বিতা।

অর্থমন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা জানিয়েছেন, বিজেপি নেতৃত্বের সঙ্গে তাদের বেশ কয়েকবার বৈঠক হয়েছে। ত্রিপুরা পূর্ব আসনটি ছেড়ে দেওয়ার জন্য তাদের বারবার বলাও হয়েছে। কিন্তু সেই আবেদন ব্যর্থ হয়েছে।
বিজেপির তরফে জোটসঙ্গীর কাছে প্রার্থীপদ তুলে নেওয়ার জন্য আবেদন জানানো হয়। কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে অনড় রয়েছে আইপিএফটি। বিজেপির তরফে ত্রিপুরা পূর্ব আসন থেকে রেবতী ত্রিপুরাকে দাঁড় করানো হয়েছে। তিনিও ইতিমধ্যেই তাঁর মনোনয়ন দাখিল করেছেন। এর আগে আইপিএফটির অপর প্রার্থী শুখলা চরণ নোয়াটিয়া ত্রিপুরা পশ্চিম আসনের জন্য গত সপ্তাহের মনোনয়ন দাখিল করেছেন। ওই আশনে কংগ্রেস প্রার্থী রয়েছেন প্রতিমা ভৌমিক।
বিজেপির তরফে আইপিএফটির পদক্ষেপকে রাজধর্ম পালনের বিরোধী বলে বর্ণনা করা হয়েছে। আইপিএফটির কাছে রাজধর্ম পালনের আবেদন করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব। তিনি বলেছেন, বিজেপির সঙ্গে আলোচনা না করেই আইপিএফটি তাদের প্রার্থী ঘোষণা করেছে।
২০১৮-র ১৮ ফেব্রুয়ারি ত্রিপুরা বিধানসভায় একসঙ্গে লড়াই করেছিল আইপিএফটি। ৬০ আসনের বিধানসভায় জোট ৪৪ টি আসন দখল করেছিল। যার মধ্যে বিজেপি পেয়েছিল ৩৬ টি আসন। নয় সদস্যের রাজ্য মন্ত্রিসভায় আইপিএফটির সদস্য সংখ্যা দুই।
১১ এপ্রিল ত্রিপুরা পশ্চিম আসনে নির্বাচন হবে। ১৮ এপ্রিল নির্বাচন হবে ত্রিপুরা পূর্ব আসনে।












Click it and Unblock the Notifications