কেন্দ্রীয় বাজেট ২০২০: জি-২০ সামিটের আয়োজনে ১০০ কোটি টাকা বরাদ্দ

২০২২ সালে জি-২০ সামিটের আয়োজন করতে চলেছে ভারত। এই এলাহি আয়োজনের জন্য বাজেট খাতে ১০০ কোটি টাকা বরাদ্দ করেছে মোদী সরকার।

২০২২ সালে জি-২০ সামিটের আয়োজন করতে চলেছে ভারত। এই এলাহি আয়োজনের জন্য বাজেট খাতে ১০০ কোটি টাকা বরাদ্দ করেছে মোদী সরকার। একইসঙ্গে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানের সমাপ্তি করবে সরকার। কাজেই আয়োজনে কোনও ত্রুটি রাখতে চান না মোদী সরকার।

 জি-২০ সামিটের আয়োজনে ১০০ কোটি টাকা বরাদ্দ

বিশ্ববাসীর কাছে ভারতের মান রাখতে ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। জি-২০ সামিটে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া ব্রািজল, কানাডা, চিন, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, তুরষ্ক, জার্মানি, ইন্দোনেশিয়া, ইটালি, জাপান, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ব্রিটেন, আমেরিকা সহ একাধি দেশ অংশ নেবে।

ভারতের এই জি-২০ সামিটের আয়োজনের পিছনে আরেকটি উদ্দেশ্য রয়েছে মোদী সরকারের। বিনিয়োগ টানা। কারণ দেশের অর্থনীতিকে এই মুহুর্তে চাঙ্গা করতে পারে একমাত্র বিনিয়োগ। যত বিনিয়োহ আসবে তত দেশের আর্থিক সমৃদ্ধি ঘটবে। দেশের আর্থিক মান যে তলানিতে এসে ঠেকেছে তা কিছুটা হলেও পুনরুদ্ধার করা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+