তন্ত্রসাধনায় শিশুদের ব্যবহার করার অভিযোগ উঠল কেরলে, ধৃত এক মহিলা তান্ত্রিক
তন্ত্রসাধনায় শিশুদের ব্যবহার করার অভিযোগ উঠল কেরলে, ধৃত এক মহিলা তান্ত্রিক
তন্ত্র সাধনায় কেরলের পাঠানমথিট্টা জেলায় শিশুদের ব্যবহার করার ঘটনা সামনে এল। জানা গিয়েছে, এই জেলার এক মহিলা তান্ত্রিক এক শিশুকে নিয়ে তার ক্রিয়াকলাপে ব্যবহার করার ফলে ওই শিশু অজ্ঞান হয়ে পড়ে। পুলিশ ওই মহিলাকে গ্রেফতার করেছে।

এর আগেও কেরলের কোচি থেকে এ ধরনের তান্ত্রিক আচার-বিধি করার ফলে হত্যা ও দুই মহিলার বলি দেওয়ায় তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এরপরই ফের এ ধরনের ঘটনা সামনে আসে। এই ঘটনায় ধৃত মহিলার নাম শোভনা ওরফে বসন্তি। যে কেরলের পাঠানমথিট্টা জেলার মালায়ালাপুঝা শহরে ডাইনি বিদ্যার অভ্যাস করত।
এই তন্ত্র সাধনে এক শিশুকে যুক্ত করা হয়, যে পরে অচৈতন্য হয়ে যায়। এই ঘটনার পর পুলিশ কোনও পদক্ষেপ না করার জন্য স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানাতে থাকে। স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানিয়ে জানান যে অভিযোগ হওয়া সত্ত্বেও পুলিশ কোনও ধরনের পদক্ষেপ করেনি।
বিক্ষোভকারীরা জানান যে ওই মহিলা তান্ত্রিক গ্রেফতার না হওয়া পর্যন্ত তারা এই প্রতিবাদ চালিয়ে যাবে। স্থানীয় বাসিন্দাদের কথা অনুযায়ী ওই তান্ত্রিকের বিরোধীতা করলে সে গ্রামীদের অভিশাপ দেওয়ার হুমকিও দেয়। স্থানীয়দের প্রতিবাদের পর, ডেপুটি পুলিশ সুপারের নির্দেশে ওই মহিলা শোভনা ওরফে বসন্তীকে পাঠানমথিট্টা পুলিশ হেফাজতে নেয়। তবে পুলিশ জানায় যে সে কোন পদ্ধতিতে পুজো করে তা নিশ্চিত করা যাবে একমাত্র তাকে জিজ্ঞাসাবাদ করেই।
এই সপ্তাহের গোড়াতে কোচি জেলার এক ভয়াবহ মানব বলির ঘটনা সামনে আসে। দুই নারীকে প্রলোভন দেখিয়ে একটি বাড়িতে নিয়ে গিয়ে হত্যা করার অভিযোগ ওঠে। তিনজনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়, যার মধ্যে একজন পুরুষ, তার স্ত্রী এবং মহিলাদের হত্যায় সহায়তাকারী দালাল রয়েছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications