যোগী প্রশাসনের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ, একযোগে কাজ ছাড়লেন ১৬ চিকিৎসক

যোগী প্রশাসনের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ, একযোগে কাজ ছাড়লেন ১৬ চিকিৎসক

দিন যত গড়াচ্ছে উত্তরপ্রদেশে ততই ভয়াবহ আকার ধারণা করোনা করোনা মাহামারি। সেই সঙ্গে ততই প্রকট হচ্ছে স্বাস্থ্য-ব্যবস্থার কঙ্কালসার চেহারাটিও। এমতাবস্থায় এবার উন্নাওতে এক গ্রামীণ হাসপাতালে একযোগে ১৬ জন সরকারি ডাক্তার পদত্যাগ করেছেন বলে জানা গিয়েছে। করোনা ছড়ানোর অভিযোগে তাদের সম্প্রকি কাঠগড়ায় তোলা হয় বলে জানা যায়। সেই অপমান থেকেই এই পদত্যাগ বলে খবর।

একযোগে পদত্যাগ ১৬ ডাক্তারের

একযোগে পদত্যাগ ১৬ ডাক্তারের

এদিকে এই খবর চাউর হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের স্বাস্থ্য মহলে। উন্নাও জেলার প্রাথমিক চিকিৎসা ও কমিউনিটি স্বাস্থ্য শিবিরের দায়িত্বে ছিলেন বলে জানা গিয়েছে। উন্নাও -এর গ্রামীণ এলাকার মানুষদের চিকিৎসা দেওয়ার জন্য ওই চিকিৎসকরাই লড়াই করতেন। কিন্তু বর্তমানে এলাকায় করোনার বাড়বাড়ন্তের জন্য তাদের দোষী করে নিজেদের দোষ ঢাকতে চাইছেন সরকারের উচ্চপদস্থ আধিকারিক ও প্রশাসনের কর্তারা, এমনটাই অভিযোগ ওই ১৬ ডাক্তারের।

কী বলছে রাজ্য স্বাস্থ্য দফতর

কী বলছে রাজ্য স্বাস্থ্য দফতর

এদিকে এই ঘটনা নিয়ে বিশেষ মাথাব্যাথা নেই রাজ্য স্বাস্থ্য দফতরের। এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে এক আধিকারিক জানিয়েছেন, 'খুবই ছোট ব্যাপার। আমরা দ্রুত সমস্যার সমাধান করব। এদিকে উন্নাওতে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৯৮০। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় মোট ৮৪ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানাচ্ছে স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান।

কী অভিযোগ করছেন ডাক্তারেরা ?

কী অভিযোগ করছেন ডাক্তারেরা ?

এদিকে ডাক্তারদের আরও অভিযোগ করোনার সঙ্গে লড়াই করে আক্রান্তদের বাঁচানোর সত্বেও, নানান বিদ্রূপ ও অপমানের শিকার হতে হচ্ছে। এমনকী চরম দুর্ব্যবহার করা হচ্ছে প্রশাসনের তরফে। কিন্তু জেলা শাসক কিংবা অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকেরা তাদের বিরুদ্ধে কর্তব্য গাফিলতির অভিযোগ তুলেছেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। তারপরেই চূড়ান্ত সিদ্ধান্তের পথে হাঁটেন তাঁরা।

 বুধবারই মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে পিটিশন জমা

বুধবারই মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে পিটিশন জমা

সূত্রের খবর, বুধবারই ওই হাসপাতালের ১৬ জন চিকিৎসকের মধ্যে ১১ জন একটি পিটিশন জমা দেন উন্নাও-এর মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে। বাকী ৫ জনেরও আজ পিটিশন জমা দেওয়ার কথা ছিল বলে খবর। এদিকে উত্তরপ্রদেশে গত ২৪ ঘণ্টায় করোনার কবলে পড়েছেন ১৮ হাজারের বেশি মানুষ। মারা গিয়েছেন ৩২৬ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ছুঁইছুঁই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+