Bangladesh: ভারতে লুকিয়ে থেকেও লাভ হবে হাসিনার? বোন-ছেলেকে নিয়ে আরও বিপদে বঙ্গবন্ধু কন্যা

Bangladesh: ভারতে 'লুকিয়ে' থেকেও লাভ হবে না! ওপার বাংলার মাটিতে আরও বিপদ বাড়ছে শেখ হাসিনার (Sheikh Hasina)। শুধু তিনিই নয়, বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় সহ গোটা পরিবারের বিপদ বাড়তে চলছে বলে ইঙ্গিত। জানা যাচ্ছে, তাদের বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের বেশি অর্থাৎ ৫৯ হাজার কোটি টাকাসহ বিভিন্ন প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ সামনে এসেছে।

আর সেই সমস্ত অভিযোগের তদন্ত শুরু করলন বাংলাদেশের (Bangladesh) দুর্নীতি দমন কমিশন (দুদক)। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে শুরু করে একাধিক প্রকল্পে কোটি কোটি টাকা নয়ছয় করা হয়েছে বলে দাবি। আর তা বাংলাদেশের প্রধানমন্ত্রী (Sheikh Hasina) পদে থাকাকালীন বঙ্গবন্ধু কন্যা এবং তাঁর পরিবারের বিরুদ্ধে উঠেছে বলে জানা যাচ্ছে।

sheikh hasina

দুদকের এক শীর্ষ আধিকারিক আকতারুল ইসলাম স্থানীয় সংবাদমাধ্যম 'প্রথম আলো'কে জানিয়েছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিশেষ আশ্রয়ণ প্রকল্প, বেপজাসহ ৯টি প্রকল্পে এসব অনিয়ম-দুর্নীতি হয়েছে। এই সমস্ত প্রকল্পের বিষয়ে তদন্ত হবে বলে জানানো হয়েছে। ফলে 'নতুন' বাংলাদেশে শেখ হাসিনার বিপদ যে বাড়বে তা কার্যত স্পষ্ট বলেই মনে করা হচ্ছে।

গত মাসখানেক আগে কোটা সহ একাধিক দাবিতে গণঅভ্যুত্থানের ঘটনা ঘটে বাংলাদেশে (Bangladesh) । কার্যত প্রাণ হাতে নিয়েই সে দেশ ছাড়তে বাধ্য হন হাসিনা। অভিযোগ, সেই সময় শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মালয়েশিয়ার একটি ব্যাঙ্কের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (আরএনপিপি) থেকে ৫ বিলিয়ন বা ৫০০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় ৬০ হাজার কোটি টাকা) লোপাট করা হয়। আর সেই অভিযোগে তদন্তের ক্ষেত্রে বাংলাদেশ দুর্নীতি দমন শাখা নিষ্ক্রিয় ছিল বলে দাবি।

এই বিষয়ে হস্তক্ষেপ করে বাংলাদেশ হাইকোর্ট। এবং রুল জারি করে। এই বিষয়ে দুদকের ব্যাখ্যা জানতে চেয়ে গত ১৫ ডিসেম্বর রুল জারি সে দেশের শীর্ষ আদালত। কার্যত এরপরেই নড়েচড়ে বসে দুর্নীতি দমন কমিশন। এবং বঙ্গবন্ধু কন্যা সহ কার্যত গোটা পরিবারের বিরুদ্ধে তদন্ত শুরু করল গোয়েন্দরা। বলে রাখা প্রয়োজন, এর আগে শেখ হাসিনা এবং তাঁর বোনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ একাধিক তথ্য তলব করা হয়।

তলব করা হয় লেনদেন সংক্রান্ত তথ্যও। এমনকী ট্রাইব্যুনালেও চলছে মামলা। আর এর মধ্যেই ফের আরও আইনি জটিলতায় জড়ালেন হাসিনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+