উত্তরপ্রদেশে সরকারি হোমে যৌন হয়রানি, মারধরের অভিযোগ! চারজনের বিরুদ্ধে মামলা পুলিশের
মেয়েদের এক সরকারি জুভেনাইল হোমে যৌন হয়রানির অভিযোগ! শুধু তাই নয়, বন্দিদের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ। আর এই অভিযোগ সামনে আসতেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় মামলা রুজু করা হয়েছে। হোমের চার কর্মচারীর বিরুদ্ধে এই অভিযোগ সামনে এসেছে।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সাহারানপুর এলাকাতে। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনায় চার অভিযুক্ত এনজিও'র কর্মী। আর সংশ্লিষ্ট ওই এনজিওকে ওই হোমের দায়িত্ব দেওয়া হয়েছিল সরকারের তরফে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাকে কেন্দ্র করে আজ সরকারি ওই জুভেনাইল হোমে বন্দিরা তীব্র বিক্ষোভ দেখাতে শুরু করে। এমনকি অনশনও করা হয়। যা নিয়ে হোমের মধ্যে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। আর এরপরেই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন।
জানা গিয়েছে, গত ২০ মে সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম)-এর কাছে পুরো বিষয়টি জানিয়েছিলেন বন্দিরা। ওই আধিকারিক যখন গোটা পরিস্থিতি হোমের দেখতে যান সেই সময় এই বিষয়ে অভিযোগ জানান। খারাপ খাবার থেকে শুরু করে দুর্ব্যবহার নিয়েও সরব হন হোমে থাকা বন্দিরা।
আর এরপরেই বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের এক্লটি অনুসন্ধান কমিটি তৈরি করা হয়। সম্প্রতি সেই রিপোর্ট জমা পড়ে। আর এরপরেই হোমের বেশ কয়েকজনকে বরখাস্ত করা হয় বলে জানা গিয়েছে। অন্যদিকে পুলিশের তরফে একটি টিম গঠন করা হয়েছে। যেখানে পুলিশের মহিলা আধিকারিকরা রয়েছেন। মূলত যৌন হয়রানির যে অভিযোগ এসেছে সেই বিষয়টি এই টিম খতিয়ে দেখবে বলে খবর।












Click it and Unblock the Notifications