CoWIN-এর মাধ্যমে সত্যি কি কয়েক হাজার মানুষের ব্যাক্তিগত তথ্য ফাঁস হয়েছে? রইল বিস্ফোরক তথ্য
প্রশ্নের মুখে ভারতের নাগরিকদের ব্যক্তিগত তথ্য! কয়েক হাজার ব্যক্তির ব্যক্তিগত ডেটা (Personal Data) সরকারি সার্ভার থেকে ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ। যেখানে সংশ্লিষ্ট ব্যক্তির নাম, মোবাইল নম্বর, ঠিকানা এবং করোনা সংক্রান্ত (Covid
প্রশ্নের মুখে ভারতের নাগরিকদের ব্যক্তিগত তথ্য! কয়েক হাজার ব্যক্তির ব্যক্তিগত ডেটা (Personal Data) সরকারি সার্ভার থেকে ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ। যেখানে সংশ্লিষ্ট ব্যক্তির নাম, মোবাইল নম্বর, ঠিকানা এবং করোনা সংক্রান্ত (Covid-19 Test Result) তথ্য রয়েছে বলে দাবি।

এমনকি এই সংক্রান্ত তথ্য অনলাইনেও পাওয়া যাচ্ছে বলেও দাবি। এমনকি ফাঁস হয়ে যাওয়া ব্যক্তিগত তথ্য 'রেড ফোরাম' নামল একটি ওয়েবসাইটে বিক্রি হচ্ছে বলেও বিস্ফোরক দাবি।
সম্প্রতি এমনই এক সাইবার অপরাধী এই বিষয়ে চাঞ্চল্যকর দাবি করেছে। তাঁর দাবি, প্রায় ২০ হাজারেরও বেশি মানুষের ব্যক্তিগত ডেটা তাঁর কাছে আছে। আর এই তথ্য কার্যত সামনে আসতেই চিন্তার ভাঁজ পড়ে যায় সাইবার বিশেষজ্ঞদের।
'রেড ফোরামে' দেওয়া ডেটা থেকে নাম, বয়স, মোবাইল নম্বর, ঠিকানা, তারিখ এবং করোনা সংক্রান্ত সমস্ত তথ্য সামনে আসছে। সাইবার সুরক্ষা বিশেষজ্ঞ Rajshekhar Rajaharia টুইট করে দাবি করেন, ব্যাক্তিগত পরিচিতিতে নাম এবং করোনা সংক্রান্ত তথ্য রয়েছে।
PII including Name, MOB, PAN, Address etc of #Covid19 #RTPCR results & #Cowin data getting public through a Govt CDN. #Google indexed almost 9 Lac public/private #GovtDocuments in search engines. Patient's data is now listed on #DarkWeb. Need fast deindex#Infosec @IndianCERT pic.twitter.com/LgQxZZi8T6
— Rajshekhar Rajaharia (@rajaharia) January 19, 2022
শুধু তাই নয়, Rajaharia টুইট করে বলেন, PII, যেখানে করোনার আরটিপিসিআর রেজাল্ট এবং করোনা ডেটাও রয়েছে। আর তা সরকারি একটি সিডিএনের মাধ্যমে ফাঁস হচ্ছে বলে দাবি।
রেড ফোরামের মাধ্যমে সামনে সামনে নথি খতিয়ে দেখে জানা যাচ্ছে এই তথ্য ফাঁস হয়েছে কোওউইন পোর্টালে আপলোড করার সময়ে। সরকার করোনা সংক্রান্ত মহামারী এবং ভ্যাকসিনেশনের ক্ষেত্রে প্রযুক্তির উপর অনেক বেশি ভরসা করেছে সরকার।
সরকারি বিভাগ মানুষকে করোনা সংক্রান্ত যে কোনও সাহায্যের জন্যে আরোগ্য সেতু ব্যবহার করার কথা বলা হয়েছে। যদিও এই খবর সামনে আসার পরেই সরকারি ভাবে বিষয়টি খতয়ে দেখা হয়।
There have been several media reports claiming that the data stored in Co-WIN portal has been leaked online. It is clarified that no data has leaked from Co-WIN portal and the entire data of residents is safe and secure on this digital platform: Government of India pic.twitter.com/rOAhTrTW9m
— ANI (@ANI) January 21, 2022
আর এরপরেই স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে কার্যত সাধারণ মানুষকে আশ্বাস করে বিজ্ঞপ্তি দেওয়া হয়। মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে, CoWIN-এর মাধ্যমে ডেটা লিকের বিষয়টি আমরা তদন্ত করছি বিস্তারিত ভাবে। ফাঁস হওয়া তথ্য কো-উইনের সঙ্গে কোনও সম্পর্ক নেই বলেই দাবি মন্ত্রকের।
এমনকি এই বিষয়ে বিস্তারিত একটি তথ্যও তুলে ধরা হয়েছে মন্ত্রকের তরফে। তাঁদের দাবি, অ্যাপের মাধ্যমে আমরা না কারোর ঠিকানা নিয়ে থাকি না ভ্যাকসিনেশনের সংক্রান্ত কোনও তথ্য এক জায়গাতে রাখি। ফলে CoWIN-এর মাধ্যমে ডেটা লিকের বিষয়টি ভুল বলেই দাবি মন্ত্রকের। সাধারণ মানুষের তথ্য সুরক্ষিত রয়েছে বলেই দাবি করা হয়েছে কেন্দ্রের তরফে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications