গোঁফ নিয়ে দলিত কিশোরের ওপর আক্রমণ, পুলিশের এমন দাবিতে ঘটনায় নয়া মোড়

গুজরাতের গান্ধীনগরে দলিত কিশোরের ওপর আক্রমণের ঘটনায় নয়া মোড়। পুলিশের দাবি লিম্বোদারা গ্রামে অভিযোগকারী কিশোর প্রচারের জন্য নিজেই ঘটনাটি ঘটিয়েছিল।

গুজরাতের গান্ধীনগরে দলিত কিশোরের ওপর আক্রমণের ঘটনায় নয়া মোড়। পুলিশের দাবি লিম্বোদারা গ্রামে অভিযোগকারী কিশোর প্রচারের জন্য নিজেই ঘটনাটি ঘটিয়েছিল। ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন অভিযোগকারী কিশোরের বাবা-মা , দাবি পুলিশের।

গোঁফ নিয়ে দলিত কিশোরের ওপর আক্রমণের ঘটনায় নয়া মোড়

পুলিশ জানিয়েছে, গোঁফ রাখা নিয়ে উচ্চবর্গের মানুষরা তার ওপর হামলা করেছে বলে অভিযোগ করলেও, দুই নাবালক বন্ধুর সাহায্যেই ঘটনাটি ঘটিয়েছে অভিযোগকারীই।

ঘটনার তদন্ত পুলিশের তরফে তিনটি দল গঠন করা হয়েছিল। ফরেনসিক দল ঘটনাস্থল থেকে কোনও ব্লেডের খোঁজ পায়নি। অন্যদিকে, তদন্তকারীরা কোনও আক্রমণকারী কিংবা কোনও গাড়িরও খোঁজ পাননি। স্থানীয় বাসিন্দারা এই ধরনের ঘটনা সম্পর্কে কোনও তথ্য দিতে পারেননি। তাঁরা কোনও করমের চেঁচামেচির আওয়াজও শোনেননি বলেই জানিয়েছেন গান্ধীনগরের পুলিশ সুপার বীরেন্দ্র সিং যাদব।

বছর ১৭-র অভিযোগকারী জানিয়েছে, ৩ অক্টোবর স্কুল থেকে ফেরার সময় লিন্বোদারা গ্রামের বাইরে দুই অপরিচিত ব্যক্তি ব্লেড নিয়ে তার ওপর হামলা চালায়। তার আরও অভিযোগ ছিল, গোঁফ রাখার দায়ে, ২৫ সেপ্টেম্বর ভাই পীযূষ পরমারের সঙ্গে তার ওপর অপর একটি হামলার ঘটনা ঘটে।

গোঁফ নিয়ে দলিত কিশোরের ওপর আক্রমণের ঘটনায় নয়া মোড়

২৯ সেপ্টেম্বর একই গ্রামে গোঁফ রাখার দায়ে বছর ২৪-এর দলিত ক্রুণাল মাহেরিয়া ওপর হামলার ঘটনা ঘটে। উভয় ক্ষেত্রেই অভিযোগ ছিল, উচ্চবর্নের দাবার সম্প্রদায়ের লোকজন হামলার পিছনে যুক্ত। ঘটনায় দুটি অভিযোগও দায়ের করা হয়। তবে অভিযুক্তরা জামিনে মুক্ত।

পুলিশের করা সাংবাদিক সম্মেলনে অভিযোগকারী ছেলেটির বাবা উপস্থিত ছিলেন। পুলিশের দাবি, ছেলেটির বাবা জানিয়েছে, তাঁর ছেলে ভুল করেছে। তাই ওই এফআইআরটি ভুয়ো। বয়স কম হওয়ায় অভিযোগকারীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন পুলিশ সুপার।

গান্ধীনগর থেকে ১৫ কিমি দূরে গ্রামে গেলে, অভিযোগকারীর মা ঘটনাটি স্বীকার করে নেন। ছেলের এই ঘটনায় তারা লজ্জিত বলে জানিয়েছেন তিনি। ঘরের এক কোণে দাঁড়িয়ে ছেলেটি জানিয়েছে, কারও থেকে কোনও চাপ আসেনি। তবে বন্ধুদের সঙ্গে মিলেই ঘটনাটি ঘটানোর কথা স্বীকার করে নিয়েছে সে।

তবে ২৫ সেপ্টেম্বরের হামলার ঘটনা ঘটেছিল বলে দাবি ছেলেটির বাবার। তবে ব্লেড দিয়ে হামলার ঘটনাটি ভুয়ো হতে পারে বলে জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+