Kangana Ranaut Slapped By CISF Guard: বিমানবন্দরে নামতেই এক 'চড়' কঙ্গনাকে! অভিযুক্ত মহিলা জওয়ান

Kangana Ranaut Slapped By CISF Guard: বিমানবন্দরে নামতেই চড় খেলেন নব নির্বাচিত বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতের ( Kangana Ranaut)। চন্ডীগড় বিমানবন্দরে সিআইএসএফের এক মহিলা জওয়ান (CISF) এই ঘটনা ঘটান। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

ইতিমধ্যে অভিযুক্ত ওই মহিলা জওয়ানের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। ঘটনার পরেই সিআইএসএফের তরফে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি (Kangana Ranaut Slapped By CISF Guard) গঠন করা হয়েছে। কেন এবং কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হবে। এমনকি অভিযুক্ত ওই আধিকারিককে সাসপেনন্ড করা হয়েছে বলে খবর।

Kangana Ranaut

Kangana Ranaut Slapped By CISF Guard: কেন চড়?

জানা যাচ্ছে, চণ্ডীগড় বিমানবন্দরের ভিতরে সিআইএসএফ (CISF) এর ওই মহিলা গার্ড কঙ্গনা রানাউতকে (Kangana Ranaut Slapped By CISF Guard) চড় মারেন। কৃষক আন্দোলন নিয়ে লাগাতার মুখ খুলেছিলেন অভিনেত্রী। যা নিয়ে মূলত ক্ষোভ তৈরি হয়েছিল ওই কর্মীর। আর সেই ক্ষোভ থেকেই এই ঘটনা বলে জানা যাচ্ছে। অন্যদিকে ঘটনার পরেই দিল্লি পৌঁছে সিআইএসএফের উচ্চ পদস্থ আধিকারিকের সঙ্গে দেখা করেছেন বিজেপি সাংসদ। এই বিষয়ে বিস্তারিত অভিযোগ জানিয়েছেন।

জানা যাচ্ছে, ঘটনার পরেই অভিযুক্ত সিআইএসএফ (CISF) এর ওই মহিলা গার্ড কুলবিন্দরকে সরিয়ে দেওয়া হয়েছে দায়িত্ব থেকে। একই সঙ্গে হেফাজতেও নেওয়া হয়েছে। কেন এই ঘটনা তাঁকে জিজ্ঞাসাবাদও শুরু করেছেন আধিকারিকরা। বিষয়টি সিআইএসএফের তরফে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এমনটাই খবর।

এবার লোকসভা নির্বাচনে মান্ডি লোকসভা আসন থেকে বিজেপির হয়ে প্রার্থী হন অভিনেত্রী কঙ্গনা। একেবারে মাটি কামড়ে থেকে লড়াই চালিয়েছেন। বিপুল ভোটে জয় পেয়েছেন। আর এই জয়ের পরেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেন অভিনেত্রী।

আর সেই সময় চন্ডীগড় বিমানবন্দরে এই ঘটনা (Kangana Ranaut Slapped By CISF Guard) ঘটে। ইতিমধ্যে যদিও দিল্লিতে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী। শুক্রবার সংসদীয় বৈঠকেও যোগ দেবেন। অভিনেত্রী জানিয়েছেন, তিনি ঘটনায় ঠিক আছেন। সিকিউরিটি চেকের সময় একেবারেই অতর্কিতে এই ঘটনা ঘটেছে। অবশ্যই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিৎ বলে জানিয়েছেন অভিনেত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+