এলাহাবাদ বিশ্ববিদ্যালয়েরও এবার নাম বদল! যোগী সরকারের কাছে নয়া প্রস্তাব
উত্তরপ্রদেশের রাজনৈতিক চিত্রপটে নাম 'বদল'-এর প্রক্রিয়া এখনও অব্যাহত। যোগী সরকারের শাসনাধীন রাজ্যে এবার শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বদলকে ঘিরে নয়া প্রস্তাব পাঠানো হয়েছে।
উত্তরপ্রদেশের রাজনৈতিক চিত্রপটে নাম 'বদল'-এর প্রক্রিয়া এখনও অব্যাহত। যোগী সরকারের শাসনাধীন রাজ্যে এবার শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বদলকে ঘিরে নয়া প্রস্তাব পাঠানো হয়েছে। এবার এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পাল্টে তা 'প্রয়াগরাজ বিশ্ববিদ্যালয়'-এর না রাখা হয়েছে।

ইতিমধ্যেই উত্তরপ্রদেশের এলাহাবাদের নাম পাল্টে প্রয়াগরাজ ও ফৈজাবাদের নাম পরিবর্তন করে তা আযোধ্যা নাম রাখার প্রস্তাবনা দেওয়া হয়েছে। আর সেই নিরিখেই এবার এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের নামও পাল্টে ফেলে প্রয়াগরাজ বিশ্ববিদ্যালয় রাখার প্রস্তাবনা দেওয়া হয়েছে। এই মর্মে এলাহাবাদি বিশ্ববিদ্যালয়ের তরফে যোগী সরকাররে কাথে প্রস্তাবনা পাঠিয়েছে। সরকার এই বিষয়ে শিলমোহর দিলেই তাকে পাঠানো হবে রাজ্যপালের কাছে।
যোগীরাজ্যের উপমুখ্যমন্ত্রী দীনেশ শর্মা জানিয়েছেন, এলাহাবাদের নাম যেহেতু পাল্টে যাওয়ার প্রস্তাবনা এসেছে সেই মর্মেই বিশ্ববিদ্যালয়ের নাম পরির্তনের জন্যও প্রস্তাবনা দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে উত্তর প্রদেশের বাকি অনেক ক'টি শিক্ষা প্রতিষ্ঠানের নামের ক্ষেত্রেও পরিবর্তনের প্রস্তাবনা আসতে চলেছে। এমনই দাবি সেরাজ্যের প্রশাসন সূত্রে।












Click it and Unblock the Notifications