ঐতিহ্যবাহী এলাহাবাদ শহরের নাম সত্যিই বদলে ফেলল যোগী সরকার

আর সংশয় রইল না। নাম বদলে গেল এলাহাবাদ শহরের। এবার থেকে এই শহরের নাম হবে প্রয়াগরাজ।

আর সংশয় রইল না। নাম বদলে গেল এলাহাবাদ শহরের। এবার থেকে এই শহরের নাম হবে প্রয়াগরাজ। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের মন্ত্রিসভা নাম বদলের প্রস্তাবে সম্মতি জানিয়ে দিল। নতুন নামে যাতে এলাহাবাদকে সম্বোধন করা হয় সেজন্য সমস্ত সরকারি দফতরে নির্দেশ যাবে বলে জানা গিয়েছে।

ঐতিহ্যবাহী এলাহাবাদ শহরের নাম সত্যিই বদলে ফেলল যোগী সরকার

গত শনিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এলাহাবাদ শহরের নাম বদলের প্রস্তাব দেন। এলাহাবাদে গঙ্গা যমুনার সঙ্গম হয়েছে। তাই একে প্রয়াগরাজও বলা হয়। তাই সকলে সহমত হলে এলাহাবাদের নাম বদলে প্রয়াগরাজ করা হতে পারে।

শোনা যাচ্ছে, ২০১৯ সালের কুম্ভ মেলায় এলাহাবাদের নাম প্রয়াগরাজ হিসাবেই তুলে ধরা হবে। যার অর্থ এবছরই আনুষ্ঠানিকভাবে এলাহাবাদের নাম পাল্টে প্রয়াগরাজ করে দিচ্ছে উত্তরপ্রদেশ সরকার।

প্রসঙ্গত, বিজেপি মন্ত্রী সিদ্ধার্থনাথ সিং কয়েকমাস আগে এলাহাবাদের নাম বদলে প্রয়াগরাজ করার প্রস্তাব দেন। যা নিয়ে ইতিমধ্যে বিরোধীরা সমালোচনায় সরব হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+