সন্তানদের সুখে রাখতে বড় পদক্ষেপ এলাহাবাদ হাইকোর্টের! গুরুত্বপূর্ণ নির্দেশ অভিভাবকদের
সন্তানদের সুখে রাখতে এলাহাবাদ হাইকোর্ট! গুরুত্বপূর্ণ নির্দেশ অভিভাবকদের
আদালতে আবেদন ছিল স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নতার জন্য। স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র মতভেদের কারণে উত্তর প্রদেশের ইটাওয়ার এক দম্পতি আলাদা করে এলাহাবাদ হাইকোর্টে আবেদন করেছিলেন। সেই মামলার শুনানির সময় বিচারপতি বলেন, তাঁরা সন্তানের আকাঙ্খা পর্যবেক্ষণ করেছেন কিনা। বিচারপতি সৌরভ শ্যাম সমশেরি বিচ্ছেদের আবেদনের শুনানিতে সন্তানদের সুখ ও শান্তির জন্য স্বামী-স্ত্রী মধ্যে পার্থক্য মিটিয়ে ফেলতে বলেন।

বাবাই সন্তানের স্বাভাবিক অভিভাবক
শুনানির সময় আদালত বলেছে, সন্তানের স্বাভাবিক অভিভাবক বাবা। আরও বলা হয়েছে, স্বামী-স্ত্রীর মধ্যে খুনের চেষ্টার মতো গুরুতর অভিযোগ থেকে বাবাকে মুক্তি দিতে হেবিয়াস কর্পাস আবেদন দায়ের করা ঠিক নয়। আদালত এব্যাপারে হস্তক্ষেপ করতে অস্বীকার করে জানিয়ে দেয় আবেদনকারী সন্তান তার বাবার সঙ্গে থাকবে।

ব্যবধান দূর করতে নির্দেশ
আদালত বলে. মা ও বাবা প্রতি রবিবার একে অপরের বাড়িতে গিয়ে সন্তানদের সঙ্গে দেখা করতে পারবেন। আর এই সময় কেউ যেন কোনও বিতর্ক কিংবা বাধা তৈরি না করেন। এছাড়াও তদন্তকারী অফিসারকে বাবা ও মায়ের কাউন্সেলিংয়ের কথাও বলেন বিচারপতি। বাবা ও মায়ের মধ্যের ব্যবধান দূর করতে নির্দেশ দেয় আদালত।

শিশুদের ওপরে খারাপ প্রভাব
আদালতের পর্যবেক্ষণ হল, বাবা-মায়ের কিংবা পরিবারে সম্পর্কের অবনতিতে শিশুদের ওপরে খারাপ প্রভাব ফেলে। সেই কারণে বাবা-মায়ের বিরোধ মিটিয়ে ফেলতে হবে। বিচারপতি সৌরভ শ্যাম সমশেরি ৭ বছর বয়সের গ্রন্থ ভার্মার জন্য মা আশি ভার্মার দায়ের করা হেভিয়াস কর্পাস পিটিশনে এই নির্দেশ দিয়েছে।
এই মামলায় আবেদনকারী মা আশি ভার্মা অভিযোগ করেছিলেন, তাঁর স্বামী গৌরব ভার্মা ৭ বছরের শিশুকে বন্দি করে রেখেছেন। এছাড়াও তাঁর অভিযোগ ছিল স্বামী গৌরব ভার্মা বছরের পর বছর ধরে তাঁকে হয়রানি করে আসছে। পুলিশকে সঙ্গে নিয়ে শিশুটির কাছে গেলে গৌরব ভার্মা দুর্বব্যবহার করছে বলেও অভিযোগ করেছিলেন আশি ভার্মা।

আবেদন গ্রহণ করেনি আদালত
আদালতে শুনানিতে শিশুটি জানায় সে তার বাবার কাছে থেকেই পড়াশোনা করতে চায়। এছাড়াও বাবার বিরুদ্ধে তার কোনও অভিযোগ নেই। সেই কারণে আদালত মা আশি ভার্মার আবেদন গ্রহণ করেনি। এছাড়াও আশি ভার্মার ছেলের হেফাজতে পাওয়ার দাবিও প্রত্যাখ্যান করে আদালত। প্রসঙ্গত এই পরিবারের দ্বিতীয় তথা ছোট সন্তান মায়ের সঙ্গে থাকে।












Click it and Unblock the Notifications