গরু একমাত্র প্রাণী যা শ্বাস নিয়ে অক্সিজেন ছাড়ে! বললেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি
সপ্তাহের শুরুতে গরুকে ভারতের জাতীয় পশু হিসেবে ঘোষণা করা উচিত বলে শিরোনাম এসেছিলেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর কুমার যাদব।
সপ্তাহের শুরুতে গরুকে ভারতের জাতীয় পশু হিসেবে ঘোষণা করা উচিত বলে শিরোনাম এসেছিলেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর কুমার যাদব। তিনিই এবার এক আদেশে বলেন, বিজ্ঞানীরা বিশ্বাস করেন গরু একমাত্র প্রাণী যা শ্বাস নেয় এবং নিঃশ্বাসে অক্সিজেন ছাড়ে। তাঁর এই মন্তব্য নিয়ে দিনভর চর্চা তুঙ্গে।

গরু হত্যার দায়ে অভিযুক্ত এক ব্যক্তির জামিনের আবেদন খারিজ করার পর বিচারপতি যাদব বলেন, গরুর দুধ, দই, ঘি, প্রস্রাব এবং গোবর ব্যবহার করে প্রস্তুত করা 'পঞ্চগব্য' বেশ কিছু দুরারোগ্য রোগের চিকিৎসায় সাহায্য করে। উল্লেখ্য, এই মামলার আবেদনকারী সাম্ভাল জেলার জাভেদ। তাঁর সহযোগীদের খিলেন্দ্র সিংহের গরু চুরি করে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
বুধবার আদালতের রায়ে বিচারপতি উল্লেখ করেছেন, এই প্রথমবারের মতো আবেদনকারী গরু জবাই করেননি। যদি তিনি জামিনে মুক্তি পান, তিনি আবার একই অপরাধ করবেন। আদালতের আদেশে বলা হয়েছে, "হিন্দু ধর্ম অনুসারে, ৩৩টি শ্রেণির দেব-দেবীরা একটি গরুর মধ্যে বাস করেন। ভগবান শ্রীকৃষ্ণ তার সমস্ত জ্ঞান গরুর পা থেকে পেয়েছিলেন।"
তিনি বলেন, "যীশু খ্রিস্ট বলেছিলেন, একটি গরু বা ষাঁড় হত্যা করা একজন মানুষকে হত্যা করার সমতুল্য। বাল গঙ্গাধর তিলক বলেছিলেন, আপনি আমাকে হত্যা করতে পারেন কিন্তু গরুকে আঘাত করবেন না। পণ্ডিত মদন মোহন মালব্য গোহত্যা সম্পূর্ণ নিষিদ্ধের পক্ষে ছিলেন। ভগবান বুদ্ধ গরুকে মানুষের বন্ধু হিসাবে বর্ণনা করেছেন, যেখানে জৈনরা গরুকে স্বর্গ বলেছে।"
তারপর বিচারপতি বলেন, বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে, গরু একমাত্র প্রাণী যা অক্সিজেন সহযোগে শ্বাস গ্রহণ করেন এবং অক্সিজেন ছাড়ে নিঃশ্বাসে। অতীতে গরু একমাত্র প্রাণী যে অক্সিজেন নিঃসরণ করে বলে দাবি করা হয়েছে। তবে তা বৈজ্ঞানিকদের দ্বারা বিরোধিতা করা হয়েছে।
তাঁর কথায়, "ভারতীয় সংবিধান প্রণয়নের সময়, গণপরিষদের বেশ কয়েকজন সদস্য মৌলিক অধিকার হিসেবে গোরক্ষাকে অন্তর্ভুক্ত করার কথা বলেছিলেন। আদালতের আদেশে আরও বলা হয়েছে, হিন্দুরা বহু শতাব্দী ধরে গরুর পূজা করে আসছে। অহিন্দুরাও এটা বোঝে এবং এই কারণেই হিন্দু অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল না হয়ে মুঘল আমলে অহিন্দু নেতারা গোহত্যার তীব্র বিরোধিতা করেছিলেন।"
বিচারপতি বলেন, "দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম নেতৃত্ব বরাবরই গোহত্যা নিষিদ্ধ করার পক্ষে। সম্রাট আকবর, হুমায়ুন এবং বাবর তাদের সুলতানীতে গরু না মারার জন্য আবেদন করেছিলেন ।" "জমিয়তে উলেমা-ই-হিন্দ-এর মাওলানা মাহমুদ মাদানি ভারতে গরু নিধন নিষিদ্ধ করার জন্য একটি কেন্দ্রীয় আইন প্রবর্তনের দাবি করেছেন। এই সমস্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, গরুকে জাতীয় পশু হিসেবে ঘোষণা করার প্রয়োজন আছে এবং হিন্দুদের মৌলিক অধিকার হিসেবে গরু রক্ষা করতে হবে।












Click it and Unblock the Notifications