ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন ২০১৯ : রাঢ়ভূমির ভোট ময়দান নিয়ে কিছু তথ্য একনজরে

রাত পোহালেই রাঢ়ভূমি ঝাড়খণ্ডে বিধানসভা ভোটের রণদুন্দুভি বাজতে চলেছে। ৩০ নভেম্বর থেকে পাঁচ দফার সেখানে শুরু হতে চলেছে ভোটগ্রহণ। প্রতিবেশী পশ্চিমবঙ্গে তিন কেন্দ্রের উপনির্বাচনে ধরাশায়ী, ও মহারাষ্ট্রে শেষ লগ্নেও সরকার গড়া থেকে ছিটকে যাওয়ার পর ঝাড়খণ্ডের শাসকদল বিজেপি এই নির্বাচনে কতগুলি পদ্ম ফোটাতে পারে সেদিকে নজর সকলের। অন্যদিকে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা,ঝাড়খণ্ড বিকাশ মোর্চার মতো স্থানীয় দলের কাছে রাঢ়ভূমির মাটিতে শক্তি প্রদর্শনের সুযোগ রয়েছে সামনে।

 ঝাড়খণ্ডের ভোটগ্রহণ

ঝাড়খণ্ডের ভোটগ্রহণ

৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় মোট পাঁচটি দফায় ঝাড়খণ্ডে ভোটগ্রহণ পর্ব শুরু হবে আগামীকাল থেকে। প্রথম দফা সম্পন্ন হবে ৩০ নভেম্বর। দ্বিতীয় দফা হবে ৭ ডিসেম্বর, তৃতীয় দফা হবে ১২ ডিসেম্বর, ১৬ ডিসেম্বর হবে চতুর্থ দফা, ২০ ডিসেম্বর হবে পঞ্চম দফার ভোট। ২৩ ডিসেম্বর প্রকাশিত হবে ভোটের ফলাফল।

কোন নেতাদের দিকে নজর থাকবে ঝাড়খণ্ড নির্বাচনে?

কোন নেতাদের দিকে নজর থাকবে ঝাড়খণ্ড নির্বাচনে?

বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তথা ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী রঘুবর দাস ভোটে লড়ছেন জমশেদপুর পূর্ব কেন্দ্র থেকে। ভোটের তারকা হিসাবে তিনি রয়েছেন তালিকার প্রথমে। তাঁরক বিরেুদ্ধে হেভিএয়েট প্রার্থী হিসাবে থাকছেন কংগ্রেসের গৌরব বল্লভ। এরপর ঝাড়খণ্ড মুক্তিমোর্চার হেমন্ত সোরেন রয়েছেন তালিকায়। তিনি দুমকা ও বেরহাত থেকে লড়ছেন। ঝাড়খণ্ড বিকাশ মোর্চার বাবুলাল মারান্ডি লড়ছেন ধানওয়ার কেন্দ্র থেকে।

 কোন কোন রাজনৈতিক শক্তি লড়াইয়ের ময়দানে আছে?

কোন কোন রাজনৈতিক শক্তি লড়াইয়ের ময়দানে আছে?


ঝাড়খণ্ডে বিজেপি অন্যতম বড় শক্তি হিসাবে উঠে আসতে পারে। ৮১ আসনের এই নির্বাচনে পার্টির সঙ্গে ২০১৪ সালের মতোই জোটবদ্ধ রয়েচে ঝাড়খণ্ড স্ট্ুডেন্ট ইউনিয়ন। যদিও সেখানেও মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা জোটের মতোই দুই পার্টির অন্তর্দ্বন্দ্ব লেগেই আছে। এরপরই রয়েছে ঝাড়খণ্ড বিকাশ মোর্চা। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডির এই পার্টিও থাকছে নজরে। অন্যদিকে, কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধভাবে লড়ছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও আরজেডি। পাশাপাশি, ঝাড়খণ্ডে আলাদা দল হিসাবে লড়ছে রামবিলাস পাসওয়ানের এলজেপিও।

 মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কারা?

মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কারা?

এই নির্বাচনে বিজেপির তরফে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে রাখা হয়েছে রঘুবর দাসকে। যদিও বিজেপির একটা অংশের দাবি, রঘুবার দাসকে সামনে রাখলেও অর্জুন মুন্ডাকেও বিজেপি মুখ্যমন্ত্রী করতে পারে। আর তা নির্ভর করছে পার্টির ভোট অঙ্কের উপর। অন্যদিকে, তাঁর নিকটতম প্রতিপক্ষ হিসাবে রয়েছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার হেমন্ত সোরেন। অন্যদিকে ঝাড়খণ্ড বিকাশ পার্টিরল তরফে ভোটে দাঁড়াচ্ছেন বাবলুলাল মারান্ডি।

 ২০১৪ সালের ফলাফল কীরকম ছিল?

২০১৪ সালের ফলাফল কীরকম ছিল?

২০১৪ সালে ঝাড়খণ্ড নির্বাচনে গেরুয়া ঝড় তুলে ভোট ময়দান জিতে নিয়েছিল বিজেপি। সেই সময় ৩৭ টি আসন গেরুয়া শিবির দখল করেছিল। ঝাড়খণ্ডে ম্যাজিক ফিগার ৪১ টি আসন। আর সেই অঙ্ক ধরতে বিজেপির সঙ্গে জোট বেঁধেছিল ঝাড়খণ্ড স্চটুডেন্টস ইউনিয়ন ও জেভিএমপির একজন বিধায়ক। কংগ্রেস সেই বার ৬ টি আসন পেয়েছে। জেভিএম পেয়েছে ৮টি। মোর্চা পেয়েছিল ১৯ টি। এছাড়া এসপি, মার্কিস্ট কো অর্ডিনেশন কমিটি, জয়ভাকত সমতা পার্টি ১ টি করে আসন পেয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+