তিন মাস প্রয়াগরাজে সমস্ত বিয়ে বাতিল, নির্দেশ যোগী সরকারের
কুম্ভ মেলার সময় প্রয়াগরাজে কোনও বিয়ের অনুষ্ঠান করা যাবে না। এই নির্দেশ জারি করল যোগী আদিত্যনাথের সরকার।
কুম্ভ মেলার সময় প্রয়াগরাজে কোনও বিয়ের অনুষ্ঠান করা যাবে না। এই নির্দেশ জারি করল যোগী আদিত্যনাথের সরকার। আগামী জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বিয়ের অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

নির্দেশিকায় বলা হয়েছে, কুম্ভ স্নানের দিন, আগে ও পরে কোনও বিয়ে হবে না। জেলা প্রশাসনকে এই নির্দেশের কপিও পাঠিয়ে দেওয়া হয়েছে। এমনকী বিভিন্ন হোটেল, বিয়ে বাড়িগুলিতেও নির্দেশ গিয়েছে। কোনও বুকিং থাকলে তা বাতিল করতে বলা হয়েছে।
সরকারের এই ঘোষণায় বিয়ে ঠিক করা পরিবারগুলি সমস্যায় পড়েছে। সমস্যায় পড়েছেন হোটেল বা বিয়েবাড়ির মালিকরাও। কেউ কেউ আইনি পথ নিতে চাইছেন।
কুম্ভ স্নানের সময় সবমিলিয়ে ছয়টি গুরুত্বপূর্ণ দিন থাকে। মকর সংক্রান্তি, পৌষ পূর্ণিমা স্নান, মৌনি অমাবস্যা, বসন্ত পঞ্চমী, মাঘী পূর্ণিমা ও মহা শিবরাত্রি স্নান করে পূণ্য অর্জনের প্রার্থনা করা হয়। এই সময়ে লক্ষ লক্ষ মানুষ প্রয়াগে ভিড় করেন।












Click it and Unblock the Notifications