১০০০ দিনের অপেক্ষা ! গ্রামে গ্রামে পৌঁছে যাবে অপটিকাল ফাইবার, লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

১০০০ দিনের অপেক্ষা! গ্রামে গ্রামে পৌঁছে যাবে অপটিকাল ফাইবার, লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

৭৪ তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মঞ্চ থেকেই দেশবাসীকে উন্নয়নের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেল ১০০০ দিনের মধ্যে ভারতের প্রত্যেকটি গ্রামে পৌঁছে যাবে অপটিকাল ফাইবার। আর ইন্টারনেটের সমস্যা থাকবে না। করোনা পরিস্থিতির কারণে গোটা দেশের কাছে এখন অপরিহার্য হয়ে উঠেছে ইন্টারনেট পরিষেবা। ঘরে ঘরে ইন্টারনেট পরিষেবা পৌঁছে গিতেই এই উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

গ্রামে গ্রামে ইন্টারনেট

গ্রামে গ্রামে ইন্টারনেট

৭৪ তম স্বাধীনতা দিবসে লাল কেল্লা থেকে ফের উন্নয়নের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন এবার গ্রামে গ্রামে পৌঁছে যাবে ইন্টারনেচ পরিষেবা। আগামী ১০০০ দিনের মধ্যে দেশের সব গ্রামে অপটিকাল ফাইবার বসে যাবে বলে জানিয়েছেন তিনি। অর্থাৎ ৫ বছরের মধ্যে অপটিকাল ফাইবারের সঙ্গে জুড়ে যাবে দেশের দেড় লক্ষ গ্রাম পঞ্চায়েত।

 ডিজিটাল ইন্ডিয়া

ডিজিটাল ইন্ডিয়া

করোনা পরিস্থিতিতে ইন্টারনেট পরিষেবা কতটা জরুরি সেটা বুঝতে পেরেছে গোটা দেশ। ঘরে ঘরে এখন ইন্টারনেট পরিষেবা অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে। তাই যতটা দ্রুত সম্ভভ সরকার ইন্টারনেট পরিষেবা গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় সরকার। কয়েকদিন আগেই লাক্ষাদ্বীপ এবং আন্দামানে হাইস্পিড ইন্টারনেট পরিষেবার সূচনা করেন তিনি। ডিজিটান ইন্ডিয়া গড়তে হলে ইন্টারনেট পরিষেবা ঠিক করাই একমাত্র পথ বলে মনে করছে মোদী সরকার।

ডিজিটাল লেনদেনে জোর

ডিজিটাল লেনদেনে জোর

করোনা পরিস্থিতির আগে থেকেই মোদী সরকার ডিজিটাল লেনদেনে জোর দিতে শুরু করেছিলেন। এতে জাল নোটের কারবার কমবে। এমনকী কালো টাকার লেনদেনও কমবে বলে মনে করে মোদী সরকার। সেকারণেই দেশের ডিজিটাল পরিষেবা উন্নত করার চষ্টা করছে।

পড়াশোনাতেও জরুরি ইন্টারনেট

পড়াশোনাতেও জরুরি ইন্টারনেট

করোনা পরিস্থিতিতে পড়াশোনাও এখন অনলাইনে হচ্ছে। গ্রামাঞ্চলে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রেও এখন ইন্টারনেট জরুরি হয়ে গিয়েছে। গ্রামাঞ্চলে সমস্যা বাড়ছে গোটা দেশে। সেকারণেই দেশে ইন্টারনেট পরিষেবা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+