এন–৯৫ সহ সমস্ত ধরনের মাস্ক এবার বিনা শুল্কে রপ্তানি হবে, সিদ্ধান্ত সরকারের

এন–৯৫ সহ সমস্ত ধরনের মাস্ক এবার বিনা শুল্কে রপ্তানি হবে, সিদ্ধান্ত সরকারের

‌এন-৯৫ মাস্কের ওপর থেকে রপ্তানি শুল্ক প্রত্যাহার করে নিল কেন্দ্র সরকার। মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। করোনা ভাইরাস প্রতিরোধের জন্য এই মাস্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। তাই অন্যান্য দেশে এই মাস্ক যাতে সহজেই পৌঁছে যায় সেজন্যই এই সিদ্ধান্ত সরকারের।

এন–৯৫ সহ সমস্ত ধরনের মাস্ক এবার বিনা শুল্কে রপ্তানি হবে, সিদ্ধান্ত সরকারের

বৈদেশিক বাণিজ্যের ডিরেক্টরেট জেনারেল (‌ডিজিএফটি)‌ এক বিবৃতিতে বলেছে, এন-৯৫/‌এফএফপি-২ মাস্কের রপ্তানি নীতি অনুসারে বা এর সংশোধিত সমতুল্য নীতি অনুযায়ী এই মাস্ককে বিনামূল্যের বিভাগে নিয়ে আসা হল, সমস্ত ধরনের মাস্ক এবার থেকে বিনামূল্যে রপ্তানি করা হবে। অগাস্টে ৫০ লক্ষ এন-৯৫/‌এফএফপি২ মাস্ক বা সমতুল্য মাস্কের ইউনিট রপ্তানির জন্য লাইসেন্সের আবেদন করেছিল।

প্রসঙ্গত, করোনা ভাইরাস মহামারি শুরু হওয়ার প্রথম থেকেই এন-৯৫ মাস্কের জন্য হাহাকার পড়ে গিয়েছিল। অধিকাংশ দোকানেই মাস্ক প্রায় শেষ হয়ে গিয়েছিল। ভারতকে বাধ্য হয়ে সেই সময় অন্য দেশের ওপর নির্ভর হয়ে থাকতে হয়। কিন্তু এরপরই দুই দেশীয় সংস্থা এই এন-৯৫ মাস্ক তৈরি করতে শুরু করে। তারা দৈনিক ৫০ হাজার করে এন-৯৫ মাস্ক তৈরি করতে শুরু করে দেয়। যা এখন তার দ্বিগুণ পরিমাণে তৈরি হচ্ছে।

যদিও সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কিছুদিন আগেই চিঠি দিয়ে ভালভ রেস্পিরেটরযুক্ত এন-৯৫ মাস্ক ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করেছিল কেন্দ্র। এই মাস্কগুলি ভাইরাসকে ছড়িয়ে পড়তে বাধা তো দেয়ই না উলটে ভাইরাস সংক্রমণের বিষয়টিকে ক্ষতিকারক করে তোলে বলে জানিয়েছিল স্বাস্থ্য মন্ত্রক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+