চূড়ান্ত হল খসড়া, একমত তিন দলই, সরকার গঠনের পথ সুগম হল শিবসেনার

তিনদলই সহমত হয়েছে একাধিক ইস্যুতে। তবে সেটা ক্ষমতা বণ্টন কিনা সেটা এখনও সুনিশ্চিত নয়।

অবশেষে মিলল এজেন্ডা। তিনদলই সহমত হয়েছে একাধিক ইস্যুতে। তবে সেটা ক্ষমতা বণ্টন কিনা সেটা এখনও সুনিশ্চিত নয়। তবে শিবসেনা, এনসিপি এবং কংগ্রেস, তিন দলই এক মত হয়েছেন একাধিক ইস্যুতে। সেই ইস্যুর মধ্যে রয়েছে কৃষি ঋণ মকুব, ফসলের সহায়ক মূল্যের উপর পুনর্বিবেচনা, কর্মসংস্থান, ছত্রপতি শিবাজি মহারাজ এবং বিআর আম্বেদকর মেমোরিয়াল সহ একাধিক ইস্যুতে একমত হয়েছে তিন দল।

চূড়ান্ত হল খসড়া, একমত তিন দলই, সরকার গঠনের পথ সুগম হল শিবসেনার

তিন রাজনৈতিক দলই তৈঁদের এজেন্ডা নিয়ে অনড় ছিলেন। গত ৪৮ ঘণ্টা ধরে দফায় দফায় বৈঠকে পর তাঁরা একাধিক ইস্যুতে সহমত হয়েছেন। এবং একটি খসড়া এজেন্ডাও তৈরি করেছেন। এর জেরে শিবসেনার সরকার গঠনের পথ অনেকটাই সুগম হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তিন রাজনৈতিক দলের সিলমোহরের অপেক্ষা এখন। সেটা পেয়ে গেলেই শিবসেনা সরকার গঠনের দাবি জানাতে পারবে বলে জানিয়েছেন রাজ্যপাল।
এখন রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে মহারাষ্ট্রে। ফলাফল প্রকাশের ১৯ দিন পরেও কেই সরকার গঠনের দাবি না জানানোয় চরম রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছিল রাজ্যে। সেকারণেই রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। তবে শিবসেনা এই সিদ্ধান্ত পূর্ব পরিকল্পিত বলে দাবি করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+