কাশ্মীরে সেনার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ ভিত্তিহীন, দাবি সেনাপ্রধান মুকুন্দ নারভানের

কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর থেকেই সেখানে বিপুল সংখ্যায় সেনা মোতায়েন করে কেন্দ্র। এর পরেই বিভিন্ন মহল থেকে সেনার বিরুদ্ধে সাধারণ নাগরিকদের উপর অত্যাচারের অভিযোগ উঠতে থাকে। এই প্রসঙ্গে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেনা প্রধান জেনারেল নারভানে বলেন, 'কাশ্মীরে সেনার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ ভিত্তিহীন।'

'সেই পরিস্থিতিতে থাকা সেনাকর্মীদের সিদ্ধান্ত মেনে নিতে হবে'

কাশ্মীরে সেনাকর্মীদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ নিয়ে তাঁকে জিজ্ঞাসা করা হলে সেনা প্রধান বলেন, 'দেখুন, সেই পরিস্থিতিতে থাকা সেনাকর্মী এবং অফিসারদের সিদ্ধান্তকে আমাদের শ্রদ্ধা ও সমর্থন জানাতে হবে। সেনাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগগুলির তদন্ত হবে। সেগুলির নিস্পত্তি হবে। তবে এখনও পর্যন্ত যে সমস্ত অভিযোগ দায়ের করা হয়েছে তা ভিত্তিহীন প্রমাণিত হয়েছে।'

'ভারতীয় সেনা সংবিধানের অনুগত'

সেনাপ্রধান আরও বলেন, 'ভারতীয় সেনা হিসাবে আমরা দেশের সংবিধানের প্রতি নিজেদের অনুগত্য জানাই। সংবিধানের অন্তর্ভুক্ত ন্যায়বিচার, স্বাধীনতা, সাম্যতা এবং ভ্রাতৃত্ববোধের নীতি আমাদের এগিয়ে নিয়ে যাবে এবং পথ দেখাবে।'

'জম্মু ও কাশ্মীরে সবাই আমাদের সঙ্গে আছে'

এরপর তিনি বলেন, 'জম্মু ও কাশ্মীরে সবাই আমাদের সঙ্গে আছে। নিয়ন্ত্রণরেখার কাছে থাকা মানুষ থেকে কাশ্মীরের অভ্যন্তরে থাকা মানুষ সবাই সাহায্য করছে। আমরা স্থানীয় পুলিশ ও জনগণের প্রতি কৃতজ্ঞ তাদের সাহায্যের জন্যে। তারা কেউ সেনার বিরুদ্ধে কোনও কুট উক্তি করে না।'

'নির্দেশ পেলেই প্রয়োজনীয় পদক্ষেপ নেব'

এদিকে পাক অধিকৃত কাশ্মীরের উপর যে কোনও পদক্ষেপের জন্য তৈরি রয়েছে বলেও মন্তব্য করেন সেনাপ্রধান। পাক অধিকৃত কাশ্মীর সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেনারেল নারভানে বলেন, 'আমাদের দেশের সংসদে ইতিমধ্যেই একটি প্রস্তাব পাশ করা রয়েছে যাতে বলা যে সমস্ত জম্মু ও কাশ্মীরই ভারতের অংশ। যদি এরপর সংসদ চায় যে পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতের অংশ হবে এবং সেই অনুযায়ী আমাদের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয় তবে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব।'

'নিয়ন্ত্রণ রেখা খুবই সক্রিয়'

পাকিস্তানের সঙ্গে ভারতের নিয়ন্ত্রণ রেখায় অনেক জঙ্গি কার্যকলাপ রয়েছে মেনে নিয়ে সেনাপ্রধান বলেন, 'নিয়ন্ত্রণ রেখা খুবই সক্রিয়। আমাদের গোয়েন্দারা কড়া নজর রাখছে পরিস্থিতির উপর। তারা বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখছে। আমরা এই কড়া নজর দিচ্ছি পলেই একের পর এক পাকিস্তানের জঙ্গি অনুপ্রবেশ রুখতে সমর্থ হয়েছে।'

চিন-পাকিস্তান উভয় সীমান্তেই সমান মনযোগ দিতে হবে

চিন-পাকিস্তান উভয় সীমান্তেই সমান মনযোগ দিতে হবে বলেও মন্তব্য করেন সেনাপ্রধান। তিনি বলেন, 'যদি আমরা দেখি যে কোনও একটি সীমান্ত থেকে আমাদের উপর চাপ আসছে তবে সেনার সিংহভাগকে সেখানে পাঠানো হবে। তবে অপর প্রান্তকে ফাঁকা করে দেওয়া হবে না। সেখানেও পর্যাপ্ত পরিমাণে সৈন্য মোতায়েন থাকবে। যাতে সেই দিক দিয়েও যদি হামলা হয় তবে তা আমরা প্রতিহত করতে পারি। এই কারণেই আমাদের যুগ্ম টাস্ক ফোর্স রয়েছে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+