জঙ্গীরা একটি নির্দিষ্ট সম্প্রদায়ের অন্তর্গত : বিজেপি নেতা গিরিরাজ সিং

গিরিরাজ বলেন, জঙ্গীহানা বা আতঙ্কবাদ দেশের সঙ্গে সম্পর্কিত, কোনও সম্প্রদায়ের সঙ্গে নয়। তাহলে জঙ্গীহানা বিষয়ক ঘটনায় যাদেরই গ্রেফতার করা হচ্ছে তারা একটি নির্দিষ্ট সম্প্রদায়ের অন্তর্গত হওয়া সত্ত্বেও ধর্মনিরপেক্ষ নেতারা মুখে কুলুপ এঁটে বসে আছেন?
এবিষয়ে সাংবাদিকদের ব্যাখ্যা দিতে গিয়ে গিরিরাজ বলেন, এটা কী সত্যি নয় যে, সমস্ত আতঙ্কবাদী জঙ্গীরাই একটি নির্দিষ্ট সম্প্রদায়ের? আমি এটা কখনওই বলব না যে ওই সম্প্রদায়ের সমস্ত মানুষই আতঙ্কবাদী। কিন্তু জঙ্গী হামলায় গ্রেফতার হওয়া প্রত্যেকেই ওই সম্প্রদায়ের।
এদিকে এই খবর প্রকাশিত হতেই বিতর্ক শুরু হয়। এর পর নিজের সমর্থনে গিরিরাজ বলেন, দেশে কিছু মানুষ আছে য়ারা সন্ত্রাস বিষয়ক কার্যকলাপের সঙ্গে জড়তি এবং তাঁরা পাকিস্তান ঘণিষ্ঠ। এতে ভুল কী আছে? আমারা কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে জানান গিরিরাজ।
এই নিয়ে দ্বিতীয়বার বিতর্কের মুখে পড়লেন গিরিরাজ। নির্বাচনী প্রচার চালানোর সময় গিরিরাজ বলেছিলেন যারা নেরন্দ্র মোদীর বিরোধিতা করবে তাঁদের জন্য ভারতে জায়গা নেই, তাদের পাকিস্তানে চলে যেতে হবে। এরপর ঝাড়খন্ড এবং বিহার পুলিশ গিরিরাজ সিংহের বিরুদ্ধে এফআইআর দায়ের করে।
যদিও গিরিরাজের জঙ্গী সম্প্রদায় নিয়ে মন্তব্যের তীব্র সমালোচনা করেছে কংগ্রেস। সমালোচনা করেছে সঙ্ঘ পরিবারও। আরএসএস-এর তরফে বীরাগ পাচপোর জানিয়েছেন, কিছু সংখ্যক মানুষের কার্যকলাপের জন্য কোনও সম্প্রদায়ের বিরুদ্ধে পাইকারি হারে আমাদের কোনও অভিযোগ আনা উচিত না।
কংগ্রেসের তরফে রসিদ আলভি গিরিরাজ সিংয়ের মন্তব্যের কড়া সমালোচনা করে বলেন, বিজেপি নেতারা সবজিনিয়ের মধ্যেই ধর্মকে টেনে আনেন। গিরিরাজ সিংয়ের মন্তব্য তা আরও একবার প্রমান করল।












Click it and Unblock the Notifications