বেটি বাঁচাও বেটি পড়াও-এর 'জের'! মোদীর দল শাসিত রাজ্যের স্কুলে ১০ম শ্রেণির সব ছাত্রী ফেল
দশম শ্রেণির পরীক্ষায় সরকারি স্কুলের সব ছাত্রীই ফেল করেছে। এমনই ঘটনা ঘটেছে বিজেপি শাসিত হরিয়ানার হিসারের কাবরেল গ্রামে। গ্রামবাসীদের তরফে ঘটনার জন্য রাজ্য সরকার এবং স্কুল শিক্ষা দফতর দায়ী করছেন।
দশম শ্রেণির পরীক্ষায় সরকারি স্কুলের সব ছাত্রীই ফেল করেছে। এমনই ঘটনা ঘটেছে বিজেপি শাসিত হরিয়ানার হিসারের কাবরেল গ্রামে। গ্রামবাসীদের তরফে ঘটনার জন্য রাজ্য সরকার এবং স্কুল শিক্ষা দফতরকে দায়ী করা হয়েছে। গ্রামবাসীরা বলছেন, সরকার বেটি বাঁচাও, বেটি পড়াও-এর স্লোগান নিয়েই ব্যস্ত। কিন্তু স্কুলে যে শিক্ষক কিংবা কর্মী নেই, তা নজরে নেই সরকারের।

হরিয়ানার স্কুল শিক্ষা দফতরের এক আধিকারিক জানিয়েছেন, হিসারের কাবরেল গ্রামের সরকারি স্কুল থেকে ২৪ জন ছাত্রী দশম শ্রেণির পরীক্ষা দিয়েছিল। কিন্তু পাশের জন্য নির্দিষ্ট নম্বর কেউই তুলতে পারেনি। রাজ্যে এটাই একমাত্র স্কুল যেখানে সবাই ফের করেছে বলে জানিয়েছেন তিনি। হরিয়ানা বোর্ড অফ স্কুল এডুকেশন গতমাসে এই ফলাফল ঘোষণা করে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুলে নির্দিষ্ট সংখ্যক শিক্ষকের দাবিতে পঞ্চায়েত সদস্যরা জেলা প্রশাসনের সঙ্গে বারবার যোগাযোগ করেছিলেন। কিন্তু কোনও ফল মেলেনি। ধরম সিং নামে এক গ্রামবাসী জানিয়েছেন, গত শিক্ষা বর্ষে স্কুলে সংস্কৃত, হিন্দি, বিজ্ঞান, অঙ্কে কোনও শিক্ষক ছিল না। গত চারবছর ধরেই স্কুলে একাধিক বিষয়ে কোন শিক্ষক ছিল না বলেও জানিয়েছেন কেউ কেউ। ছাত্রীরাও বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছিল। কিন্তু কোনও ফল মেলেনি।
গত ৪ বছর ধরে স্কুলের প্রধান শিক্ষকের পদ ফাঁকা পড়ে রয়েছে। জানিয়েছেন স্কুলেরই এক শিক্ষক। ২৪ জন ফেল করা ছাত্রীর মধ্যে ১৫ জন ফের ওই স্কুলেই ভর্তি হয়েছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications