শনিবার থেকে পুর এলাকায় দেশজুড়ে খুলছে দোকানপাট, করোনা লকডাউনের মাঝে মধ্যরাতে ঘোষণা কেন্দ্রের

লকডাউনের একমাস কাটার পরে অবশেষে যেন সামান্য হলেও আশার আলো দেখা গেল কেন্দ্র সরকারের ঘোষণায়। কারণ কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার শুক্রবার মাঝরাতে ঘোষণা করেছে যে শনিবার থেকে অত্যাবশ্যকীয় পণ্য নয় এমন দ্রব্য বিক্রি করা দোকান খোলা যাবে।

দেশজুড়ে বাড়ছে সংক্রমণ

দেশজুড়ে বাড়ছে সংক্রমণ

ঘটনা হল শুক্রবার একদিনে ১৭৫২টি নতুন সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। যার ফলে এক ধাক্কায় ভারতে ভাইরাসে সংক্রমিত ব্যক্তির সংখ্যা ২৩ হাজার ৪৫২ জনে গিয়ে পৌঁছেছে। একইসঙ্গে মৃতের সংখ্যা ৭০০ পার করে গিয়েছে।

ভারতে পরিস্থিতি কেমন

ভারতে পরিস্থিতি কেমন

পবিত্র রমজান মাস শুরুর আগেই এই পরিসংখ্যান যথেষ্ট ভয় পাইয়ে দেওয়ার মতো। তবে আনন্দের খবর হল সংক্রমিত ব্যক্তিদের মধ্যে থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা শতাংশের বিচারে কুড়ি পার করেছে। এবং মৃত্যুর হার মাত্র তিন শতাংশ যা বিশ্বজনীন গড় সাতের থেকে অনেকটাই কম।

কেন্দ্রের ঘোষণা

কেন্দ্রের ঘোষণা

এদিন কেন্দ্রীয় সরকার শনিবার থেকে দোকানপাট খোলা ঘোষণার পাশাপাশি আগামী তিন তারিখের মধ্যে পরিস্থিতি অনেকটাই ঠিক করে ফেলতে পারবে বলে আশা প্রকাশ করেছে। অত্যাবশ্যকীয় নয় এমন সামগ্রী দোকান খোলা থাকলেও শপিং কমপ্লেক্স ও মল বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল থাকছে।

মানতে হবে আইন

মানতে হবে আইন

সরকার জানিয়েছে ছোট ব্যবসায়ীরা, স্থানীয় দোকানদারেরা, আবাসনের নিচের দোকানগুলি খোলা যেতে পারে। তবে কর্মীসংখ্যা ৫০ শতাংশের বেশি রাখা যাবে না। এবং নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে, মুখে মাস্ক লাগিয়ে আইন মেনে চলতে হবে।

হটস্পটে আগের নিয়ম

হটস্পটে আগের নিয়ম

পাশাপাশি সরকার এটাও জানিয়েছে যে এই নিয়ম লাগু থাকবে গ্রিন জোন এলাকাগুলির জন্য। অর্থাৎ যেখানে কোনও করোনার পজিটিভ কেস এই মুহূর্তে নেই। হটস্পট জোন বা কনটেনমেন্ট জোনে আগের লকডাউনের নিয়ম বহাল থাকছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+