করোনার থাবা কাশ্মীরেও, ৩১ মার্চ পর্যন্ত জম্মুর সব প্রাথমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ

করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভারতে। কাশ্মীরেও থাবা বসিয়েছে করোনা ভাইরাস। ইতিমধ্যেই কাশ্মীরে ২ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে।

করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভারতে। কাশ্মীরেও থাবা বসিয়েছে করোনা ভাইরাস। ইতিমধ্যেই কাশ্মীরে ২ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে। তারপরেই জম্মুর সব প্রাথমিক বিদ্যালয় ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ জারি করেছে সরকার।

 জম্মুতেও করোনা ভাইরাস সংক্রমণ

জম্মুতেও করোনা ভাইরাস সংক্রমণ

ভূস্বর্গেও থাবা বসিয়েছে করোনা ভাইরাস। ২ ব্যক্তির দেহে করোনা ভাইরাস সংক্রম হয়েছে এমনই আশঙ্কায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের রক্তের নমুনা পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। তাতেই আতঙ্ক ছড়িয়েছে উপত্যকায়। যাঁদের করোনা সংক্রমণ ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে তাঁদের পরিচয় এখনও প্রকাশ্যে আনা হয়নি। তবে হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে তাঁদের।

স্কুলে ছুটি ঘোষণা

স্কুলে ছুটি ঘোষণা

২ ব্যাক্তির দেেহ করোনা ভাইরাস পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই সতর্ক হয়েছে প্রশাসন। জম্মুর সব প্রাথমিক বিদ্যালয় ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। অভিভাবকদের এই নিয়ে সতর্কও করা হয়েছে। এর আগে দিল্লিতেও ৩১ মার্চ পর্যন্ত সব প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে।

 লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ

লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ

আজ আবার নতুন করে কাশ্মীর এবং পাঞ্জাবে মোট চারজনের দেহে করোনা সংক্রমণ পাওয়া গিয়েছে। এই নিয়ে ভারতে করোনা সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ৩৩। পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+