সমস্ত পুলিশ স্টেশনে সিসিটিভি বসানো নিয়ে কেন্দ্রকে 'সুপ্রিম' বার্তা
দেশের সমস্ত পুলিশ স্টেশনে সিসিটিভি বসানো নিয়ে অ্যাটর্নি জেনারেল কেকে বেনণুগোপালের সহযোগিতা চাইল সুপ্রিম কোর্ট। শুধু দেশের সমস্ত পুলিশ স্টেশনে সিসিটিভি ক্যামেরাই নয়, বিভিন্ন জায়গায় অডিও ভিডিও রেকর্ডিং এর মধ্য দিয়ে যাতে পুলিশ আসামীর বক্তব্য রেকর্ড করে, তার ওপরেও জোর দিয়েছে সুপ্রিম কোর্ট।

এবছরের ৭ সেপ্টেম্বরের মধ্য সারা দেশের সমস্ত পুলিশ স্টেশনে সিসিটিভি বসানোর কাজ কত দূর এগিয়েছে তা নিয়ে কেন্দ্রের কাছে রিপোর্ট চেয়েছে আদালত। এর আগে এই সংক্রান্ত বিষয়ে ২০১৮ সাল আদালত একটি নির্দেশিকা দেয়। আর তার প্রেক্ষিতেই এদিন আদালত কেন্দ্রের অবস্থান জানতে চায়।
গোটা ঘটনার সূত্রপাত ২০১৬ সালে। যখন হরিয়ানায় এক আদালতে কয়েকজন পুলিশ কর্মীর বিরুদ্ধে মামলা ওঠে। সেই সময় নিরপেক্ষ পুলিশি কাজকর্ম নিয়ে প্রশ্ন ওঠে । আর তাতেই দেখা যায়, গোড়ায় গদল থেকে যাচ্ছে। দাবি ওঠে দেশের সমস্ত পুলিশ স্টেশনে সিসিটিভি বসানোর। সেই প্রেক্ষিতেই এদিনের বক্তব্য আদালতের।












Click it and Unblock the Notifications