সোমবার থেকে সংসদের বিশেষ অধিবেশন! মহিলা সংরক্ষণ বিলের জন্য চাপ আঞ্চলিক দলগুলির

Special Parliament Session: সোমবার সংসদের বিশেষ অধিবেশন বসতে চলেছে। তার আগে রবিবার কেন্দ্রের ডাকে সর্বদল বৈঠক। বিশেষ অধিবেশনে কোনও চমকপ্রদ কিছু থাকবে কিনা, বা বিরোধীদের মতামত কী তা জানতে সবদলের নেতাদের বৈঠকে ডাক দেওয়া হয়েছে। জানা গিয়েছে, বৈঠকে মহিলা সংরক্ষণ বিলের জন্য চাপ দেওয়া হয়েছে।

সরকার মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্য নির্বাচন কমিশনারদের নিয়োগ সংক্রান্তক বিলটি অধিবেশন চলাকালীন বিবেচনা ও পাসের জন্য তালিকাভুক্ত করেছে। গত বর্ষাকালীন অধিবেশনে বিলটি রাজ্যসভায় পেশ করা হয়েছিল।

Special Parliament Session

অধীর চৌধুরীকে উদ্ধৃত করে পিটিআই রিপোর্ট করেছে, বৈঠকে বিজেডি, বিআরএস-সহ বেশ কয়েকটি আঞ্চলিক দল আসন্ন অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল উত্থারনরে জন্য চাপ দিয়েছে। বৈঠকের আগে কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি বলেছিলেন, তাঁর দল মূল্যবৃদ্ধি, বেকারি, মণিপুরের পরিস্থিতির মতো বিষয়গুলিকে আলোচনায় স্থান দেওয়ার দাবি তুলবে।

এদিনের বৈঠকে সরকারের তরফে প্রতিনিধিত্ব করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল এবং সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। বিরোধী নেতাদের মধ্যে উল্লেখ্যযোগ্য হগলেন, অধীর চৌধুরী, এইচডি দেবেগৌড়া, কানিমোঝি, ডেরেক ও'ব্রায়েন, সঞ্জয় সিং-এর মতো নেতারা।

সরকার নতুন আইন বা অন্য আইটেমগুলিকে সংসদে উত্থাপন করার আগে তালিকাভুক্ত করে। যদিও এখন পর্যন্ত সম্ভাব্য নতুন আইন সম্পর্কে কোনও আনুষ্ঠানিক শব্দ নেই। তবে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলির মতো নির্বাচিত আইনসভাগুলিতে মহিলাদের কোটা নিশ্চিত করতে একটি বিল সম্পর্কে কিছু করা বলা হয়েছে। সম্প্রতি শেষ হওয়া জি ২০ শীর্ষ সম্মেলন সরকারের অন্যতম আলোচনার বিষয় হতে পারে।

ইতিমধ্যে সংসদের বিভিন্ন বিভাগের কর্মীদের নতুন পোশাক দেওয়া হয়েছে। তাতেই ইঙ্গিত মিলছে সংসদের কাজ নতুন ভবনে স্থানান্তরের পরে নতুন ভাবে কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই পোশাক নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব শুরু হয়েছে। কংগ্রেসের তরফে পোশাকে পদ্মফুল ব্যবহার করা নিয়ে প্রচারের সস্তা কৌশল হিসেবে বিজেপিকে নিশানা করা হয়েছে।

অধিবেশন ঘোষণা করার সময় সংসদীয় বিষয়কমন্ত্রী প্রহ্লাদ যোশী এটিকে বিশেষ অধিবেশন হিসেবে বর্ণনা করেছিলেন। কিন্তু সরকার পরে স্পষ্ট করেছে এটি একটি নিয়মিত অধিবেশন। এটি বর্তমান লোকসভার ১৩ তম এবং রাজ্যসভার ২৬১ তম অধিবেশ হতে চলেছে।

সাধারণত প্রতি বছর, বছরের শুরু থেকে সংসদে বাজেট অধিবেশন, বর্ষা ও শীতকালীন অধিবেশন হয়ে থাকে। সাধারণভাবে বর্ষাকালী অধিবেশন হয় জুলাই-অগাস্টে আর শীতকালীন অধিবেশন হয় নভেম্বর ডিসেম্বরে। এছাড়া জানুয়ারির শেষের দিকে বাজেট অধিবেশন শুরু হওয়ার একটি নির্দিষ্ট সময় থাকে। নিয়ম অনুযায়ী, দুটি অধিবেশনের মধ্যে ব্যবধান ছয়মাসের বেশি হতে পারে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+