বিদেশের হাত, সংখ্যালঘু নিরাপত্তা: বাংলাদেশ নিয়ে বৈঠকে রাহুল গান্ধী আর কী প্রশ্ন করলেন মোদী সরকারকে

অশান্ত বাংলাদেশ নিয়ে মোদী সরকারের সর্বদল বৈঠকে উদ্বেগ প্রকাশ লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। সূত্রের খবর, রাহুল গান্ধী বাংলাদেশের অস্থিরতায় বিদেশি হাত থাকার সম্ভাবনা-সহ পূর্বের প্রতিবেশী দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বিরোধী নেতাদের বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন। সূত্রের খবর, বিরোধীরা বাংলাদেশ নিয়ে ভারত সরকারের গৃহীত পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছেন।

rahul gandhi bangladesh

সরকারের কৌশল নিয়ে প্রশ্ন রাহুলের
সূত্রের খবর, সর্বদল বৈঠকে বিরোধী দলনেতা রাহুল গান্ধী ঢাকার ক্ষমতার পরিবর্তনে কূটনৈটিক প্রভারের মোকাবিলায় সরকারের স্বল্প মেয়াদি ও দীর্ঘ মেয়াদি কৌশল সম্পর্কে জিজ্ঞাসা করেন। সেই সময় বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেছেন, এটি একটি উন্নয়নশীল পরিস্থিতি। কেন্দ্র সরকার এই পরিস্থিতির ওপরে নজর রাখছে, যাতে এব্যাপারে পরবর্তী পদক্ষেপ ঠিক করা যায়।

সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
বিরোধী দলনেতা রাহুল গান্ধী বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা নিয়ে জিজ্ঞাসা করেন। হিংসা-বিক্ষোভের মধ্যে তাঁদের নিরাপত্তা নিয়ে রাহুল গান্ধী উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে।

বিদেশি হাত নিয়ে প্রশ্ন
রাহুল গান্ধী তাঁর মন্তব্যে ভারতের অপর দুই প্রতিবেশী পাকিস্তান চিনের দিকে ইঙ্গিত করে বাংলাদেশের অস্থিরতায় বিদেশি হাত থাকার সম্পর্কেও জিজ্ঞাসা করেন। এব্যাপারে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, বহিরাগত হস্তক্ষেপ সম্পর্কে কিছু বলতে গেলে তা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এব্যাপারেও বিদেশ মন্ত্রী ডেভেলপিং সিচুয়েশনের কথা বলেন।

বিদেশমন্ত্রীর বিবৃতি
পরে বাংলাদেশ নিয়ে রাজ্যসভায় বিবৃতি দিয়ে গিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, সরকার হিংসা বিধ্বস্ত বাংলাদেসে ভারতীয়দের সঙ্গে যোগাযোগ করেছে। তিনি বলেছেন, ভারত সরকার সেখানকার সংখ্যালঘুদের অবস্থা নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তাঁদের সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন গোষ্ঠী ও সংস্থার সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, সেখানকার আইনশৃঙ্খলার পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ভারত সরকার উদ্বিগ্নই থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+