পুলওয়ামা নিয়ে সর্বদল বৈঠক! ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা

পুলওয়ামার জঙ্গি হামলার প্রেক্ষিতে সংসদভবনে সর্বদল বৈঠক শুরু হয়েছে সংসদ ভবনে। প্রতিটি রাজনৈতিক দলকে পুলওয়ামা জঙ্গি হামলা নিয়ে জানাতে চায় সরকার।

পুলওয়ামার জঙ্গি হামলার প্রেক্ষিতে সংসদভবনে সর্বদল বৈঠক শুরু হয়েছে সংসদ ভবনে। প্রতিটি রাজনৈতিক দলকে পুলওয়ামা জঙ্গি হামলা নিয়ে
জানাতে চায় সরকার। সেই জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পরবর্তী পর্যায়ে কেন্দ্র কী কী করতে চায়, তাতে রাজনৈতিক দলগুলির মত কী তাও
জানতে চায় সরকার।

পুলওয়ামা নিয়ে সর্বদল বৈঠক! ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা

রাহুল গান্ধী শুক্রবার জানিয়েছিলেন পুলওয়ামা হামলা নিয়ে কংগ্রেস রয়েছে কেন্দ্রের পাশে। জঙ্গিদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়া হবে, তা পাশে থাকবে কংগ্রেস। সুর বেধে দিয়েছিলেন রাহুল। এদিন সর্বদল বৈঠকের শুরুতে সেই সুরই পাওয়া গিয়েছে। তৃণমূলের তরফে সুদীপ বন্দ্যোপাধ্যায়, সিপিআই-এর তরফে ডি রাজা বৈঠকে গিয়েছেন।

শুক্রবার প্রধানমন্ত্রী মোদীর বাসভনে মিলিত হয়েছিল ক্যাবিনেট কমিটি অন সিকিওরিটিজ। সেখানেই সিদ্ধান্ত হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং
যাবেন কাশ্মীর। সেখানকার পরিস্থিতি জেনে আসার পর সর্বদল বৈঠক করবেন তিনি। কীকী উঠে আসছে, তা সবদলের নেতাদের বলা হবে। ঘটনার পরিপ্রেক্ষিতে কী করতে চলেছে, তাও জানানো হবে সরকারের তরফ থেকে। বাকি দলগুলি কী চাইছে, তাও সরকার জেনে নিতে চায়। সবাইকে একসঙ্গে নিয়েই কাজ করতে চায় সরকার। এই বার্তাও দেওয়া হয়।

এদিন বেলা এগারোটা নাগাদ সংসদের সেন্ট্রাল হলের লাইব্রেরিতে সর্বদলীয় বৈঠক শুরু হয়। বৈঠকে ব্যবস্থাগ্রহণ নিয়ে ঐক্যমত গড়ে তুলছে চায় সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+