বিদেশে যাওয়ার প্রবণতা বাড়ছে ভারতীয়দের, কর্মসংস্থানের সংকটই কী মূল কারণ? কী বলবে মোদী সরকার

বিদেশে যাওয়ার প্রবণতা বাড়ছে ভারতীয়দের, কর্মসংস্থানের সংকটই কী মূল কারণ? কী বলবে মোদী সরকার

উন্নয়নের পথে এগোচ্ছে ভারত। আচ্ছে দিনের দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই আচ্ছেদিনের মাঝেই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। স্বাধীনতার ৭৫ বছর পূর্তির পর জানা গিয়েছে একটি সমীক্ষায় যে ৭.২ শতাংশ ভারতীয়ের পাসপোর্ট রয়েছে। পাসপোর্টের থাকা নাগরিকের সংখ্যা খুব শীঘ্রই ১০ কোটি ছাড়িয়ে যাবে। ডিসেম্বরের মাঝামাঝি ৯.৬ কোটি ভারতীয় পাসপোর্টের অধিকারী হবেন বলে সমীক্ষায় জানানো হয়েছে।

বিদেশে যাওয়ার প্রবণতা বাড়ছে ভারতীয়দের, কর্মসংস্থানের সংকটই কী মূল কারণ? কী বলবে মোদী সরকার

সম্প্রতি বিদেশমন্ত্রক যে তথ্য প্রকাশ করেছে তাতে জানা গিয়েছে, কেরল এবং মহারাষ্ট্রের বাসিন্দাদের পাসপোর্টের সংখ্যা সর্বাধিক। অর্থাৎ কেরল এবং মহারাষ্ট্রের বেশিরভাগ বাসিন্দা বিদেশে যেতে চান। বিদেশে যাতায়াত করেন। তারপরেই রয়েছে তামিলনাড়ু, উত্তর প্রদেশ, পাঞ্জাব, গুজরাত, কর্নাটক। অর্থাৎ মোদীর রাজ্যের বাসিন্দারাও পাড়ি দিচ্ছেন বিদেশে। ২০১৫ সালের পর থেকে পাসপোর্ট তৈরির সংখ্যা বেড়েছে। প্রসঙ্গত উল্লেখ্য ২০১৪ সালে প্রথম মোদী সরকার ক্ষমতায় এসেছে।

২০২২ সালের ডিসেম্বর মাস পর্যন্ত ১.১ কোটি পাসপোর্ট ইস্যু করেছে বিদেশমন্ত্রক। করোনা কালে সেই সংখ্যাটা অনেকটাই কম ছিল। ২০২০ সালে ৮১ শতাংশ পাসপোর্ট ইস্যু করা হয়েছে। ২০২১ সালে সেই সংখ্যাটা ছিল ৩৬ শতাংশ। করোনা কালে পাসপোর্ট ইস্যু করার সংখ্যাটা অনেকটাই কমে গিয়েছিল। তার পরের বছর ২০২২ সালে সেই সংখ্যাটা অনেকটাই কমে গিয়েছে। করোনা কালে চাকরি হারিয়ে অনেকেই কি বিদেশে পাড়ি দিতে চাইছেন এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। তাহলে কি মোদী সরকারের আচ্ছে দিন কেবল মুখেই এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেেছ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+