পদত্যাগ করলেন গেহলট মন্ত্রিসভার সমস্ত সদস্যরা! রাজ্যপালের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠকে মুখ্যমন্ত্রী

বিধানসভা ভোটের আগে বেশ কয়েকটি রাজ্যে মন্ত্রিসভার রদবদল করেছে বিজেপি। এবার সেই পথে হেঁটেই রাজস্থানে কংগ্রেসও বিধানসভা ভোটের আগে চমক দিতে চাইছে। শনিবার রাজস্থানে রাজ্য মন্ত্রিসভার মন্ত্রীরা সকলে পদত্যাগপত্র জমা দিলেন।

বিধানসভা ভোটের আগে বেশ কয়েকটি রাজ্যে মন্ত্রিসভার রদবদল করেছে বিজেপি। এবার সেই পথে হেঁটেই রাজস্থানে কংগ্রেসও বিধানসভা ভোটের আগে চমক দিতে চাইছে। শনিবার রাজস্থানে রাজ্য মন্ত্রিসভার মন্ত্রীরা সকলে পদত্যাগপত্র জমা দিলেন।

রাজ্যপালের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠকে মুখ্যমন্ত্রী

তাঁর আগে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বাসভবনে জয়পুরে মন্ত্রীদের নিয়ে বৈঠক হয়। রবিবার দুপুরে প্রদেশ কংগ্রেসের বৈঠক রয়েছে। তারপরই রবিবারই রাজভবনে নতুন মন্ত্রিসভা শপথ নিতে পারে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

মুখ্যমন্ত্রী গেহলট আজ শনিবার সন্ধ্যায় রাজ্যপাল কলরাজ মিশ্রের সঙ্গে দেখা করেন। দীর্ঘক্ষণ সেখানে বৈঠক হয়। বৈঠকের পরেই মন্ত্রীরা ইস্তফা দেন। জানা গিয়েছে, নয়া মন্ত্রিসভা আগামীকাল রবিবার শপথ নেবেন বিকেল চারটের সময়। ১১ ক্যাবিনেট এবং চার রাজ্যমন্ত্রী শপথ নিতে পারে। এমনটাই সূত্রে জানা গিয়েছে।

শোনা যাচ্ছে, গেহলটের নয়া মন্ত্রিসভায় আটজন নতুন মন্ত্রী জায়গা পেতে চলেছেন। তিনজন প্রতিমন্ত্রীর ক্যাবিনেট পর্যায়ে উন্নতি করা হবে। ৪ নতুন রাজ্য মন্ত্রী জায়গা পেতে চলেছে। আগামী ২০২৩ সালে রাজস্থানে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে সামনে রেখেই এই মন্ত্রিসভাতে রদবদল করা হচ্ছে।

রাজনৈতিকমহলের মতে, রাজস্থানে পঞ্জাব ফর্মুলা নিতে চলেছে কংগ্রেস। আর সেই মতোই ১২ জন নতুন মন্ত্রী এবং তিনজন পুরানো প্রতিমন্ত্রীকে প্রমোট করা হচ্ছে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল রাজস্থানে ক্যাবিনেটে প্রথমবার এসসি মন্ত্রীদের জায়গা করে দেওয়া হচ্ছে।

মমতা ভুপেশ, ভাজানলাল জাতাভ টিকারাম জুলি, গোবিন্দ মেঘওয়াল দলিত কোটা থেকে ক্যাবিনেট মন্ত্রী হতে চলেছেন। মন্ত্রিসভাতে কোনও নির্দলদের জায়গা করে দেওয়া হয়নি। সমস্ত মন্ত্রীরা কংগ্রেস থেকে হতে চলেছেন।

রাজস্থানে রাজনৈতিক প্রেক্ষাপটে সচিন পাইলট এবং মুখ্যমন্ত্রী গেহলটের মধ্যে ঝামেলা রয়েছে। নয়া এই মন্ত্রিসভা গঠনের মধ্যে দিয়ে দুজনের মধ্যে ঝামেলা মেটানোর চেষ্টা করা হচ্ছে বলে মত রাজনৈতিকমহলের। নয়া মন্ত্রিসভাতে পাইলটের গোষ্ঠী থেকে পাঁচজন মন্ত্রীকে জায়গা করে দেওয়া হচ্ছে। আগে পাইলট সমেত তিনজন মন্ত্রী হয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+