Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"সবার ধর্ম এক, ভারতে যারা থাকে তাঁরা সবাই হিন্দু", বললেন মোহন ভাগবত

অখন্ড ভারতের অংশ এক বড় অঞ্চল। সেখানে কাবুল আছে, শ্রীলঙ্কাতো আছেই। আবার রয়েছে তিব্বতও। এমনটাই বলছেন আরএসএস প্রধান মোহন ভগবত। তিনি বলেছেন যে, " পশ্চিমে কাবুল থেকে পূর্বে চিন্দুইন নদী, পূর্বে তিব্বতের খাদ, যেটা হল চিন, শ্রীলঙ্কার পশ্চিম। এই যে বিস্তীর্ণ অঞ্চল তাঁদের সবার ডিএনএ এক। ৪০ হাজার বছর ধরে এই সম জিন নিয়ে তাঁরা বহন করছে।" ছত্তিশগড়ের সুরগুজো বলে একটি স্থান রয়েছে সেখানে একটি অনুষ্ঠানে এই কথা বলেছেন তিনি।

কোথায় এই কথা বলেন?

কোথায় এই কথা বলেন?

মোহন ভাগবত গিয়েছিলেন ছত্তিশগড়ের আদিবাসি অধ্যুষিত অঞ্চলে। তিনি এও বলেছেন যে, "ভারতে যারা বাস করেন তাঁরা সবাই হিন্দু, তবে সবাইকে সবার যে প্রার্থনার যে পদ্ধতি সেটাকে সম্মান করা উচিৎ।" মোহন ভাগবত এও বলেছেন, "আজকে সবাই ডিএনএ'র কথা বলেন। আমরা আজকে বলতেই পারি যে আমরা প্রত্যেকে আলাদা। আমরা এর মতো, ও এর মতো। কিন্তু বিজ্ঞান বলছে যে, আমাদের পূর্ব পুরুষরা গত ৪০ হাজার বছর ধরে একইরকম শিক্ষা দিয়ে এসেছে। হ্যাঁ, আমাদের সবার উপসনার পৃথক, আমাদের ভাষা ভিন্ন , খাদ্যাভ্যাস আলাদা তবে আমরা সবাই একই জায়গা থেকেই এসেছি।"

পূজা প্রার্থনার পদ্ধতি

পূজা প্রার্থনার পদ্ধতি

তিনি বলেছেন যে, "কারও একে অপরের পূজা প্রার্থনার পদ্ধতিকে পরিবর্তন করা উচিৎ নয়। প্রত্যেকের একে অপরের পুজার পদ্ধতিকে সম্মান করা উচিৎ।" এমনকি সুপ্রিম কোর্ট বলেছেন যে কোনও কিছুই জোর করে হয় না। এটার কোনও দরকার নেই। তিনি আদিবাসিদের নিয়ে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানেই এই কথা বলেন।

হিন্দু কোনও একটা ধর্ম নয়

হিন্দু কোনও একটা ধর্ম নয়

মোহন ভাগবত বলেন, "সুপ্রিম কোর্ট বলেছে যে হিন্দু কোনও একটা ধর্ম নয়। এটা ভারতীয়দের জীবনের পথ।" মোহন ভগবত বলেছেন যে, "আমরা এটা ১৯২৫ সাল থেকে বলে আসছি যে যারা ভারতে বাস করছে সবাই হিন্দু। যারা ভারতকে তাঁর মাতৃভূমি বলে মানে এবং একে অপরের সংস্কৃতি এবং বৈচিত্রকে সম্মান করে এবং সেই পথে চলে , যে পথ বলে যে কেউ অন্যরকম হলেও হতে পারে। হতে পারে তাঁর খাবার থেকে পোশাক সব আলাদা কিন্তু তাঁরা হিন্দু।"

 আরএসএস কী?

আরএসএস কী?

এরপরেই তিনি বলেন যে, "আমরা কবাডি খেলি কিন্তু আমরা কোনও ক্রীড়া সংগঠন নই। আমরা গান করি কিন্তু আমরা সঙ্গীত সংগঠন নয়, আমরা যোগ চর্চা করলেও কিন্তু আমরা ব্যায়ামের সংগঠন নই। আমরা লাঠি খেললেও মিলিটারি সংগঠন নই। আপনারা আসুন এবং জানুন যে আরএসএস কী"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+