একের পর এক ঘটনা! সমস্ত 'ধ্রুব' হেলিকপ্টারের অপারেশন বন্ধ করল প্রতিরক্ষামন্ত্রক
সমস্ত অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার 'ধ্রুব' হেলিকপ্টারগুলিকে আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত। সাম্প্রতিক দুর্ঘটনার জেরে প্রতিরক্ষামন্ত্রকের তরফে এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যতদিন না পর্যন্ত সাম্প্রতিক দুর্ঘটনার কারণ স্পষ্ট হচ্ছে ততদিন কোনও ধ্রব হেলিকপ্টার ওড়ানো হবে না বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত কয়েকদিন মুম্বই উপকূলে কার্যত সাগরের উপরেই জরুরি অবতরণ করা হয় সমস্ত অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার 'ধ্রব'কে। আর এরপরেই এহেন চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রকের।

ভারতের তিন বাহিনী এই কপ্টার ব্যবহার করে
এই ধ্রুব হেলিকপ্টার ভারতের তিন বাহিনী অর্থাৎ স্থল বাহিনী, বায়ুসেনা এবং নৌসেনা ব্যবহার করা হয়। এমনকি কোস্ট গার্ডের কাছেও এই সমস্ত অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার রয়েছে। আর সেই কারনেই সতর্কতামূলক ব্যবস্থা থেকেই এই সমস্ত হেলিকপ্টারগুলির চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে বলে মন্ত্রক সূত্রে জানা গিয়েছে। প্রতিরক্ষা বাহিনীর এক কর্তা জানিয়েছেন, কি কারণে এই দুর্ঘটনা সেটা যতক্ষণ না স্পষ্ট হবে, যতক্ষণ না সমস্ত সতর্কতা নেওয়া হবে ততক্ষন এই হেলিকপ্টারগুলিকে ওড়ানো যাবে না বলেই জানিয়েছেন ওই আধিকারিক।

ভারতের অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার 'ধ্রব'
পণ্য পরিবহণ সহ ভারতীয় সেনার একাধিক কাজে অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার 'ধ্রব' হেলিকপ্টারগুলিকে ব্যবহার করা হয়। যে সংস্থা এই হেলিকপ্টারে উৎপাদক সেই হ্যালের তরফে জানানো হয়েছে যারা এই কপ্টার ব্যবহার করছে তাঁদের প্রত্যেকের সংস্থা একযোগে কাজ করে নিশ্চিত হতে হবে কপ্টারগুলি ওড়ার যোগ্য কিনা। এমনকি নিরাপদ কিনা সেটিও জানাবে ভারতীয় এই সংস্থা। বলে রাখা প্রয়োজন, দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার 'ধ্রব'।

পাহাড় থেকে সমতল সর্বত্রই সমান গুরুত্বপূর্ণ
পাহাড় থেকে সমতল সর্বত্রই সমান গুরুত্বপূর্ণ এই হেলিকপ্টার। এই কপ্টারটি অতি দ্রুত ফের একবার ব্যবহারের যোগ্য হয়তে উঠবে বলে আশাবাদী প্রতিরক্ষামন্ত্রকের আধিকারিকরা। বলে রাখা প্রয়োজন, শুধু আরব সাগরের উপর জরুরি অবতরণই নয়। এর আগে গত বছর ২০২২ সালের অক্টোবর মাসে সেনার এমনই একটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার দুর্ঘটনার মধ্যে পড়ে। যেখানে কপ্টারে থাকা পাঁচজনের মৃত্যু হয়। শুধু তাই নয়, সেই বছরই কাশ্মীরের গুরেজ সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর আরও একটি চিতা হেলিকপ্টার দুর্ঘটনার মধ্যে পড়ে। সেখানে একজনের মৃত্যু হয় বারবার কপ্টারগুলি কেন দুর্ঘটনার মধ্যে পড়ছে সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে। তবে আরব সাগরে কপ্টারে জরুরি অবতরণের ঘটনার তদন্তের নির্দেশ ইতিমধ্যে দিয়েছে ভারতীয় নৌবাহিনী।












Click it and Unblock the Notifications