আইসিইউ-তে কর্ণাটকের জোট সরকার, এবার পদত্যাগ সমস্ত কংগ্রেসী মন্ত্রীদের, এখন খাতায়-কলমে এগিয়ে বিজেপি

কর্ণাটকের রাজ্য রাজনীতি আরও জটিল হচ্ছে। একজন নির্দলকে নিয়ে মোট ১৪ জন কং-জেডিএস জোটের বিধায়ক ইস্তফা দিয়েছিলেন।

কর্ণাটকের রাজ্য রাজনীতি আরও জটিল হচ্ছে। একজন নির্দলকে নিয়ে মোট ১৪ জন কং-জেডিএস জোটের বিধায়ক ইস্তফা দিয়েছিলেন। তার মধ্যেই এবার কংগ্রেসের জোট মন্ত্রিসভার সমস্ত সদস্য ইস্তফা দিলেন। তবে সরকারের বিরুদ্ধে অনাস্থা এনে নয়, বিক্ষুব্ধদের যাতে মন্ত্রিসভায় স্থান দেওয়া যায়, সেজন্যই এই পদত্যাগের সিদ্ধান্ত।

ফের অশান্তি

ফের অশান্তি

গত ১৪ মাসের কং-জেডিএস জোট সরকারে বারবার অশান্তি ঘনীভূত হয়েছে। কখনও জোটের অন্দরে, কখনও বাইরে। বারবারই সরকার পড়ে যেতে পারে বলে আশঙ্কার দোলাচলে থেকেছে দুই দল। এর মধ্যে এদিন যা অবস্থা উঠে এসেছে তাতে এতজনের পদত্যাগের পর জোট সরকার সংখ্যালঘু হয়ে পড়েছে।

সংখ্যালঘু জোট সরকার

সংখ্যালঘু জোট সরকার

এখন জোট সরকারের রয়েছে ১০৫ জন বিধায়ক। এদিকে বিজেপির ১০৫ জন ও নির্দল বিধায়ক এইচ নাগেশকে ধরলে রয়েছেন ১০৬ জন।

কী করবে জেডিএস

কী করবে জেডিএস

কংগ্রেস বিধায়কেরা পদত্যাগ করলেও এচা স্পষ্ট নয় যে জেডিএস বিধায়কেরাও পদত্যাগ করবেন কিনা। কারণ জেডিএস অথবা মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী এখনও এই নিয়ে মুখ খোলেননি।

টোপ বিজেপিরও

টোপ বিজেপিরও

এদিকে খবর, বিজেপি পদত্যাগী কংগ্রেস-জেডিএস বিধায়কদের মন্ত্রিত্ব দেবে বলে টোপ দিয়ে রেখেছে। ফলে এখন দেখার বিদ্রোহীরা কংগ্রেস-জেডিএস নাকি বিজেপির ডাকে সাড়া দেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+