India-Maldives: দেশ সবার আগে! মলদ্বীপগামী সমস্ত বিমানের বুকিং বাতিল
India-Maldives: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতকে আক্রমণ মালদ্বীপ সরকারের তিনমন্ত্রীর! আর এরপরেই চরমে সংঘাত। ঘটনার প্রতিবাদে বহু পর্যটক ইতিমধ্যে মলদ্বীপ যাত্রা বাতিল করেছেন। এবার বয়কট অভিযানে যোগ অনলাইনে সংস্থাও।
দেশের অন্যতম বড় অনলাইন ট্রাভেল কোম্পানি EaseMyTrip এই বয়কট অভিযানে যোগ দিয়েছে। মালদ্বীপ যাওয়ার সমস্ত বিমানের বুকিং বাতিল করে দেওয়া হয়েছে সংস্থার তরফে। দেশের (India-Maldives) প্রতি আনুগত্য এবং সহানুভূতি থেকেই এহেন সিদ্ধান্ত বলে দাবি এই অনলাইন সংস্থার মালিকের।

EaseMyTrip এর ফাউন্ডার এবং CEO Nishant Pitti ভারতের পাশে দাঁড়িয়ে সোস্যাল মিডিয়ায় গর্জে উঠেছে। তিনি লিখছেন, দেশের পাশে থাকত্রে এবং সহানুভূতি থেকেই EaseMyTrip মালদ্বীপ যাওয়ার সমস্ত বিমান বুকিং বাতিল করে দিয়েছে।
তবে EaseMyTrip লাক্ষাদ্বীপ যাওয়ার জন্যে একগুচ্ছ অনলাইন অফার দিচ্ছে বলেও জানিয়েছেন সংস্থার কর্তা। দেশের অন্যতম বড় এই অনলাইন ট্রাভেল সংস্থার এহেন সিদ্ধান্তে মালদ্বীপের পর্যটনে (India-Maldives) ধাক্কা লাগবে বলেই মমনে করা হচ্ছে।
গত কয়েকদিন আগেই লাক্ষাদ্বীপ ভ্রমনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পোস্ট করেন একটি ভিডিও। আর এরপরেই মালদ্বীপ সরকারের তিনমন্ত্রী অর্থাৎ মরিয়ম শিউনা, মালশা এবং হাসান জিহান নজিরবিহীন ভাবে ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ শানান। বিতর্কিত পোস্ট করেন সোস্যাল মিডিয়াতেও। যা নিয়ে ব্যাপক (India-Maldives) বিতর্ক তৈরি হয়। ঘটনার রেশ ছড়িয়ে পড়ে পর্যটকদের মধ্যেও। একের পর এক হোটেল এবং বিমানের টিকিট বাতিল হতে শুরু করে।
মালদ্বীপের পর্যটকদের বড় অংশ ভারতীয়রাই। এহেন মন্তব্যের পরেই আটহাজারের বেশি হোটেল বুকিং এবং আড়াই হাজারের ওপরে ফ্লাইট টিকিট বাতিল হয়। চাপে পড়ে যায় সে দেশের সরকার। এরপরেই নড়েচড়ে বসে মালদ্বীপ সরকার। তিনমন্ত্রীকে রাতারাতি বরখাস্ত করা হয়।
মালদ্বীপ সরকার জানায় মতামত ব্যক্তিগত, এই মতামত সরকারের মতামত নয়। এমনকি মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট মহঃ নাসিরও এই বিষয়ে মুখ খোলেন। এবং ভয়াবহ বলে বর্ননা করেন। একই সঙ্গে মন্তব্য থেকে বিরত থাকার কথাও বলা হয়।
কিন্ত্য পরিস্থিতি যে এত তাড়াতাড়ি স্বাভাবিক হবে না তা বুঝিয়ে দিলেন EaseMyTrip এর ফাউন্ডার এবং CEO Nishant Pitti। মালদ্বীপ যাওয়ার সমস্ত বিমানের টিকিওট বাতিল করে অনলাইনেও বয়কট অভিযান শুরু করে দিলেন তিনি। আর তাতে সে দেশের উপর বাড়তি (India-Maldives) চাপ হবে বলেই মনে করা হচ্ছে।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications