উত্তরপ্রদেশের দেওবন্দ 'জঙ্গিদের গঙ্গোত্রী'! দাবি তুলে হাফিজ সইদের প্রসঙ্গ ঘিরে বিস্ফোরক গিরিরাজ

উত্তরপ্রদেশের দেওবন্দ 'জঙ্গিদের গঙ্গোত্রী'! দাবি তুলে হাফিজ সইদের প্রসঙ্গ ঘিরে বিস্ফোরক গিরিরাজ

ফের একবার বিস্ফোরক বিজেপি নেতা গিরিরাজ সিং। দিল্লি নির্বাচনের সময়ে একাধিক বিস্ফোরক মন্তব্যের জেরে তিনি বিতর্কের আলোয় এসেছেন বহুবার। তবে এবার উত্তরপ্রদেশের দেওবন্দের দিকে নিশানা করে আরও একটি মন্তব্য করেন। উল্লেখ্য, সেখানের একটি ধর্মীয় স্থল সংলগ্ন এলাকায় মুসলিম মহিলারা সিএএ বিরধিতা করছেন। একনজরে দেখে নেওয়া যাক, গিরিরাজের নয়া বিস্ফোরক বক্তব্য।

 দেওবন্দকে তোপ গিরিরাজের

দেওবন্দকে তোপ গিরিরাজের

গোবলয় রাজনীতির দাপুটে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এদিন বলেন, '.. আমি সবসময়ই বলেছি যে যাঁরা দেওবন্দ থেকে এসেছেন তাঁরা সিএএ বিরোধী আর তাঁরা সকলেই জঙ্গি। সমস্ত বড় জঙ্গিরা এই জায়গা থেকেই জন্মায়।.. '

'জঙ্গিদের গঙ্গোত্রী'

'জঙ্গিদের গঙ্গোত্রী'

' .. আমি আগেও বলেছি যে দেওবন্দ হচ্ছে জঙ্গিদের গঙ্গোত্রী। সমস্ত বড়সড় জঙ্গি.. যারা হাফিজ সইদের মতো .. তারা এখান থেকেই আসে। ' এই ভাষাতেই এদিন কেন্দ্রীয় মন্ত্রী তোপ দাগেন উত্তরপ্রদেশের এই এলাকার বিরুদ্ধে। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই সিএএ বিরোধী বিক্ষোভ উত্তরপ্রদেশের দেওবন্দে দেখা দিতে শুরু করেছে।

 সিএএ নিয়ে গিরিরাজের

সিএএ নিয়ে গিরিরাজের

এর আগে সিএএ নিয়ে গিরিরাজ সিং বলেন, তাঁর দল বিজেপি মানুষকে সিএএ নিয়ে বোঝাতে ব্যর্থ হয়েছে। আর তার জেরেই এমন পরিস্থিতি।

 দেওবন্দে কী ঘটছে?

দেওবন্দে কী ঘটছে?

উত্তরপ্রদেশের সাহারণপুরের দেওবন্দ এলাকায় মুসলিম মহিলারা বেশ কয়েকদিন ধরে প্রতিবাদ জানাচ্ছেন সিএএর বিরুদ্ধে। এই দেওবন্দেই রয়েছে নামী মুসলিম সংগঠন দারুল উলুম। সেখানের মৌলবীরা মহিলাদের বিক্ষোভ তুলে নিতে অনুরোধ করলেও, মহিলারা তা করেননি। উল্টে চুরি ছুঁড়ে মৌলবীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মহিলারা।

সিএএ নিয়ে দারুল উলুমের বক্তব্য

সিএএ নিয়ে দারুল উলুমের বক্তব্য

এর আগে , দারুল উলুমের তরফে সিএএ ও এনআরসি বিরোধী প্রতিবাদ নিয়ে একটি মেমোরেন্ডাম পাঠানো হয় কেন্দ্রের কাছে। সেখানে , বলা হয়, যে আন্দোলন সিএএর বিরুদ্ধে চলছে , তা দেশের সংবিধানকে সুরক্ষা দিতই করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+