Bank Holidays in April 2023: এপ্রিলে ১৫ দিন ছুটি ব্যাঙ্কে, একনজরে সম্পূর্ণ তালিকা

এপ্রিলে ব্যাঙ্কে অনেকগুলি ছুটি রয়েছে। সপ্তাহ শেষের ছুটি ধরে এপ্রিল ২০২৩-এ অন্তত ১৫ দিন বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক। যেসব গ্রাহক মাসের শুরুতে কিংবা বিভিন্ন সময়ে ব্যাঙ্কে যান, তাঁরা একবার ব্যাঙ্কের ছুটির তালিকা দেখে নিজেদের পরিকল্পনা করতে পারেন।

১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে

১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে

কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্কের তালিকা অনুযায়ী, ২০২৩-এর এপ্রিলে ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে এই ১৫ দিন ছুটি সব রাজ্যে একই সময়ে হবে না। নির্দিষ্ট কিছু সময় বাদ দিয়ে বিভিন্ন রাজ্যে বিভিন্ন দিনে এই ছুটি থাকে। ব্যাঙ্কের কোনও শাখা বন্ধ থাকলেও গ্রাহকরা নেট ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিং, এটিএম এবং অন্য পরিষেবা পেয়ে থাকেন।

সারা দেশে একইসঙ্গে ব্যাঙ্ক বন্ধ থাকবে যে ক'দিন

সারা দেশে একইসঙ্গে ব্যাঙ্ক বন্ধ থাকবে যে ক'দিন

এপ্রিল মাসের শুরুর দিনটি ছাড়াও মহাবীর জয়ন্তী, গুড ফ্রাইডে, বিভিন্ন রাজ্যে নববর্ষ এবং ইদ, এইক'দিন একসঙ্গে ব্যাঙ্ক বন্ধ থাকে। এছাড়াও সপ্তাহ শেষের ছুটি (রবিবার) বাদ দিয়ে দ্বিতীয় ও চতুর্থ শনিবার নিয়ম অনুযায়ী ব্যাঙ্কের ছুটি থাকবে।

যেসব দিনে ব্যাঙ্কে ছুটি

যেসব দিনে ব্যাঙ্কে ছুটি

  • এপ্রিল ১: দেশের সব ব্যাঙ্ক এই দিন একসঙ্গে বন্ধ থাকে তাদের অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট, আগের বছরের আর্থিক বিবরণী চূড়ান্ত করতে ছুটি থাকে
  • এপ্রিল ৪: মহাবীর জয়ন্তী
  • এপ্রিল ৫: বাবু জগজীবন রামের জন্মদিন
  • এপ্রিল ৭ : গু়ড ফ্রাইডে
  • এপ্রিল ১৪: বাবা সাহেব আম্বেদকর জয়ন্তী/ বোহাগ বিহু/বৈশাখী/তামিল নববর্ষ দিবস/ মহা বিষুভা সংক্রান্তি/ বিজু উৎসব/বুইসু উৎসব
  • এপ্রিল ১৫: বাংলা নববর্ষ/ বোহাগ বিহু/ হিমাচল দিবস
  • এপ্রিল ১৮: শবেল-কদর
  • এপ্রিল ২১: ইদ-উল-ফিতর / গড়িয়া পুজো
  • এপ্রিল ২২: ইদ-উল-ফিতর
ব্যাঙ্কের সপ্তাহিক ছুটি

ব্যাঙ্কের সপ্তাহিক ছুটি

  • এপ্রিল ২: রবিবার (সপ্তাহ শেষের ছুটি)
  • এপ্রিল ১৫: মাসের দ্বিতীয় শনিবার(সপ্তাহ শেষের ছুটি)
  • এপ্রিল ৯: রবিবার ((সপ্তাহ শেষের ছুটি)
  • এপ্রিল ১৬: রবিবার (সপ্তাহ শেষের ছুটি)
  • এপ্রিল ২৩: রবিবার (সপ্তাহ শেষের ছুটি)
  • এপ্রিল ২৯: মাসের চতুর্থ শনিবার (সপ্তাহ শেষের ছুটি)
  • এপ্রিল ৩০: রবিবার (সপ্তাহ শেষের ছুটি)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+