১ মে থেকে প্রাপ্তবয়স্করা পাবেন ভ্যাকসিন, তৃতীয় পর্যায়ের টিকাকরণ নিয়ে জেনে নিন সব তথ্য

১ মে থেকে প্রাপ্তবয়স্করা পাবেন ভ্যাকসিন

দেশে চলমান করোনা ভাইরাস বৃদ্ধির মাঝেই জোর কদমে চলছে কোভিড টিকাকরণ। কেন্দ্রের পক্ষ থেকে সোমবার ঘোষণা করা হয়েছে যে ১ মে থেকে ১৮ বছর ও তার ঊর্ধ্বে থাকা নাগরিকরাও টিকাকরণ করাতে পারবেন। কেন্দ্র তার বিবৃতিতে বলেছে, '‌সমস্ত প্রাপ্তবয়স্করা তৃতীয় পর্যায়ের কৌশলের কোভিড–১৯ টিকাকরণের অংশ হতে পারেন।’‌ প্রসঙ্গত, দৈনিক করোনা সংক্রমণ ২,৭৩,৮১০ বৃদ্ধি পাওয়ায় এবং কোভিড–১৯ কেস দেড় কোটি অতিক্রম করার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার এই টিকাকরণ সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক।

১ মে থেকে প্রাপ্তবয়স্করা পাবেন ভ্যাকসিন, তৃতীয় পর্যায়ের টিকাকরণ নিয়ে জেনে নিন সব তথ্য

টিকাকরণের ক্ষেত্রে বর্তমানে বয়স সীমা কত রাখা হয়েছে?‌

১ মে থেকে দেশে শুরু হওয়া তৃতীয় টিকাকরণে দেশের সব নাগরিকই টিকা নিতে পারবেন। শুধুমাত্র ১৮ বছরের কম বয়সীরা এই টিকাকরণ কর্মসূচির জন্য যোগ্য সুবিধাভোগী নন।


আমার অভিভাবকের মতো আমারও কি টিকাকরণ কেন্দ্র এক থাকবে?‌

হ্যাঁ, সকলে তাঁদের নিকটবর্তী কোভিড–১৯ কেন্দ্রে তাঁদের শট নেওয়ার জন্য যেতে পারেন।


কোভিড–১৯ টিকাকরণের জন্য কোথায় নাম নথিভুক্ত করতে হবে?‌

নাম নথিভুক্ত করতে হলে আপনাকে কো–উইন পোর্টালে লগ ইন করতে হবে। www.cowin.gov.in এখানে লগ ইন করে নিজের নাম নথিভুক্তের ট্যাবে গিয়ে কোভিড–১৯ টিকাকরণের জন্য নাম লেখাতে হবে।


নাম নথিভুক্তের জন্য আধার কার্ড কি বাধ্যতামূলক?‌

না, কো–উইন পোর্টালে নাম নথিভুক্ত করতে যে কোনও পরিচয়পত্র ব্যবহার করলেই হবে, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, পেনশন পাসবুক, এনপিআর স্মার্ট কার্ড বা ভোটার আইডি কার্ড এগুলির মধ্যে যে কোনও একটা হলেই হবে।


সব কেন্দ্রে টিকাকরণ কি বিনামূল্য?‌

না। শুধুমাত্র সরকারি হাসপাতালে কোভিড–১৯ টিকাকরণ বিনামূল্যে এবং বেসরকারি ও টিকাকরণ কেন্দ্রে এর জন্য অর্থ লাগবে।


আমি কি পছন্দনুযায়ী ভ্যাকসিন পাব?‌

না। এখনও পর্যন্ত সরকার এই ধরনের বিকল্প দেয়নি।


ভ্যাকসিন নেওয়া কি বাধ্যতামূলক?‌

না। কোভিড–১৯ টিকাকরণ একেবারেই স্বেচ্ছায় আপনি গ্রহণ করবেন। যদিও বিশেষজ্ঞরা জানিয়েছেন যে এই সংক্রমণের হাত থেকে কোভিড শট রক্ষা করবে।


কোভিড–১৯–এ আক্রান্তরা কি ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন?‌

না। যাঁদের কোভিড উপসর্গ দেখা দিয়েছে তাঁরা সুস্থ না হওয়া পর্যন্ত তাঁদের টিকাকরণ স্থগিত রাখতে হবে।


ভ্যাকসিনের ২টি ডোজ নেওয়া কি বাধ্যতামূলক?‌

হ্যাঁ। ভারতে অনুমোদিত হওয়া তিনটে ভ্যাকসিন ২টি ডোজ নিয়েই তৈরি। উভয় ডোজ একই ভ্যাকসিন ধরণের হতে হবে।


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+