ব্যর্থ হল সমস্ত চেষ্টা, কাজে আসল না আধুনিক প্রযুক্তিও! অভিশপ্ত টানেলেই 'সমাধি' আট শ্রমিকের

Telangana Tunnel Collapse: ব্যর্থ হল সমস্ত প্রচেষ্টা। বাঁচানো সম্ভব হল না টানেলে আটকে থাকা আট শ্রমিককে। গত কয়েকদিন আগে তেলেঙ্গানার শ্রীশৈলম টানেল ধসে (Srisailam Left Bank Canal (SLBC) পড়ার ঘটনা ঘটে। আর তাতে আট শ্রমিক আটকে পড়ে। গত কয়েকদিন ধরে লাগাতার তাঁদের উদ্ধারের চেষ্টা চালায় বিপর্যয় বাহিনী। কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়েছে বলে জানা যাচ্ছে।

যা খবর, টানেলের (Telangana SLBC Tunnel Collapse) মধ্যে আটকে পড়া সমস্ত শ্রমিকেরই মৃত্যু হয়েছে। এরপরেই সমস্ত উদ্ধারকাজ আপাতত বন্ধ রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। আর এই তথ্য সামনে আসতেই শোকের ছায়া সে রাজ্যে। গত শনিবার সকালে তেলেঙ্গানার নগরকুরনুলে র শ্রীশৈলম টানেলের (Telangana Tunnel Collapse) মধ্যে লিকেজের সমস্যা ধরা পড়ে।

Telangana Tunnel Collapse

আর তা সারাই করতে ময়দানে নামেন একদল শ্রমিক। জানা যায়, কাজ করার সময় অভিশপ্ত ওও টানেলের (Telangana Tunnel Collapse) একটা অংশে হঠাত করেই ধস নামে। সুড়ঙ্গের প্রায় ১৪ কিলোমিটার ভিতরে সেই ধস নামে।

টানেলটি বেশিদিন খোলা হয়নি। এর মধ্যে সমস্যা ধরা পড়ে। আর তা ঠিক করতে গিয়েই আটজন আটকে পড়েন বলে জানা যায়। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, টানেলের উপরের ১০ মিটার অংশ হঠাত করেই ভেঙে পড়ে। এরপরেই উদ্ধারকাজে নামে স্থানীয় উদ্ধারকারী দল। ক্রমশ জটিল হতে শুরু করে পরিস্থিতি। রাতারাতি সেনা, এনডিআরএফ, নেভির সাহায্য চাওয়া হয়। এমনকি র‌্যাট হোল মাইনার'দেরও ডাকা হয়।

যৌথভাবে টানেল থেকে আট শ্রমিককে বের করার চেষ্টা শুরু হয়। কিন্তু বারবার সব চেষ্টাই ব্যর্থ হয়। শ্রমিকদের উদ্ধারে আধুনিক প্রযুক্তিরও সাহায্য নেওয়া হয়। বিপর্যয়ের সামনে কাজে আসেনি আধুনিক প্রযুক্তিও। তাল হাল ছাড়া হয়নি। চেষ্টা চলেছে। সময় যত গড়িয়েছে একই সঙ্গে বেড়েছে উৎকণ্ঠাও।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, টানেলের (SLBC tunnel project) মধ্যে আটকে থাকা ৮ জনেরই মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৬ জন শ্রমিক এবং দুজন শ্রমিক আছে বলে খবর। দেহগুলি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বিপর্যয় বাহিনী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+