সোহরাবউদ্দিন এনকাউন্টার ভুয়ো নয়, সব অভিযুক্তকে খালাস করে জানাল সিবিআই আদালত
সোহরাবউদ্দিন এনকাউন্টার মামলায় বিশেষ সিবিআই আদালত রায় দিল।
সোহরাবউদ্দিন এনকাউন্টার মামলায় বিশেষ সিবিআই আদালত রায় দিল। ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণিত হয়নি। যে প্রমাণ পেশ করা হয়েছে তাতে আদালত সন্তুষ্ট নয়। ফলে আদালত রায়ে ২২ জন অভিযুক্তকেই বেকসুর খালাস করে দেওয়া হয়েছে। সাক্ষীদের পুনরায় যাচাই করার রায়ও আদালত খারিজ করে দিয়েছে।
|
আদালত জানিয়েছে, সোহরাবউদ্দিন শেখকে গুলি করা হলেও এটা প্রমাণিত হয়নি যে তার পিছনে কোনও ষড়যন্ত্র ছিল। এদিকে তুলসীরাম প্রজাপতির এনকাউন্টারও ভুয়ো ছিল না। সে পুলিশের হাত থেকে পালিয়ে গিয়েছিল। পরে তার এনকাউন্টার হয়।
২১০ জন সাক্ষীর মধ্যে বেশিরভাগ সাক্ষীই অভিযোগের স্বপক্ষে বিশেষ কিছু প্রমাণ করার মতো তথ্য আদালতের হাতে তুলে দিতে পারেননি। ফলে সেই দায় আদালতের নয়. এবং প্রমাণের অভাবে সব সাক্ষীকে ছেড়ে দিতে হয়েছে বলে জানানো হয়েছে।
|
প্রসঙ্গত, সোহবারউদ্দিন ২০০৫ সালে রাজস্থান ও গুজরাত পুলিশের যৌথ বাহিনীর অভিযানে খুন হয়। আর তার ঘনিষ্ঠ সঙ্গী তুলসীরাম প্রজাপতি ২০০৬ সালে খুন হয়। সিবিআই দুটি এনকাউন্টারকেই ভুয়ো বলে আদালতে জানায়। তবে এদিন আদালত এনকাউন্টার ভুয়ো নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications