গোয়ায় সরকারি পদের পরীক্ষায় বসে একসঙ্গে ডাহা ফেল সব পরীক্ষার্থী
গোয়ায় সরকারি পদে পরীক্ষায় বসে একসঙ্গে সব পরীক্ষার্থী ফেল করল।
গোয়ায় সরকারি পদে পরীক্ষায় বসে একসঙ্গে সব পরীক্ষার্থী ফেল করল। সবমিলিয়ে পরীক্ষার্থী ছিলেন ১০, ৮১৫ জন। মোট ৮০টি পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল। তবে কোনও পরীক্ষার্থীই পাশ করতে পারেননি। মঙ্গলবার ফল ঘোষণার পর এই খবর সামনে এসেছে।

ডিরেক্টর অব অ্যাকাউন্টস প্রকাশ পেরেইরা জানান, এবছরের ১ জানুয়ারি পরীক্ষা হয়েছিল। ন্যূনতম নম্বর পেয়েও কোনও পরীক্ষার্থী পাশ করতে পারেননি।
মোট ৮০টি পদের মধ্যে ৪৩টি জেনারেল ক্যাটেগরির পদ ছিল। ২১টি পদ ছিল পিছিয়ে পড়া শ্রেণির জন্য। ৯টি পদ ছিল তপশিলি উপজাতি ও ২টি পদ ছিল তপশিলি জাতি ও স্বাধীনতা সংগ্রামীর পরিবারের জন্য। এছাড়া ১টি করে পদ প্রাক্তন কর্মী ও খেলার জগতের ব্যক্তিত্বদের জন্য ছিল।
সরকারি অন্য পরীক্ষায় যেমন প্রশ্ন হয়, তেমন ধাঁচেই প্রশ্ন হয়েছিল। প্রশ্নপত্র একেবারেই কঠিন ছিল না। তা সত্ত্বেও কারও পাশ না করাটা বেশ আশ্চর্যের বলে ডিরেক্টর অব অ্যাকাউন্টস প্রকাশ পেরেইরা ব্যাখ্যা করেছেন।
এই পরিস্থিতিতে ফের একবার বিজ্ঞাপন দিয়ে পরীক্ষা নিতে হবে। কংগ্রেস, আম আদমি পার্টি সহ বিরোধীরা শাসক দল বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিজেপি সরকার রাজ্যের যুবকদের প্রতারণা করছে বলে অভিযোগ করা হয়েছে।












Click it and Unblock the Notifications