ধর্ষণ নয়, পিষে দেওয়া হয়েছে ৩ বছরের শিশুর মস্তিষ্ক থেকে চোখ! আলিগড়কাণ্ডের পোস্টমর্টেম রিপোর্ট প্রকাশ
আলিগড়ে ২ বছরের শিশু হত্যা ঘিরে রীতিমতো চাঞ্চল্য এলাকা জুড়ে। গোটা আলিগড় কার্যত ক্ষোভে ফুঁসছে। জানা গিয়েছে ৫ থেকে ১০ হাজার টাকার পাওনা-গণ্ডার হিসাব ঘিরে বচসার জেরে এমন খুন।
আলিগড়ে ২ বছরের শিশু হত্যা ঘিরে রীতিমতো চাঞ্চল্য এলাকা জুড়ে। গোটা আলিগড় কার্যত ক্ষোভে ফুঁসছে। জানা গিয়েছে ৫ থেকে ১০ হাজার টাকার পাওনা-গণ্ডার হিসাব ঘিরে বচসার জেরে এমন খুন। এদিনের ঘটনার পোস্ট মর্টেম রিপোর্ট আসতেই উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য।

ধর্ষণ নয়
শিশু খুনের ঘটনায় প্রথমেই উঠে আসে ধর্ষণের তত্ত্ব। যদিও পরে পোস্ট মর্টেমের রিপোর্ট অনুযায়ী দেখা গিয়েছে, শিশুটিতে ধর্ষণ নয় বরং নৃশংসভাবে খুন করে নর্দমার ধারে ফেলে রাখা হয়েছিল।

নৃশংস খুন
২ বছরের ছোট্ট শিশুর হাত , পা ভেঙে দেওয়ার পাশাপাশি ,তাকে মেরে তার মস্তিস্ক প্রায় তরলে পরিণত করে দেওয়া হয়েছে বলে দাবি করছে পোস্ট মর্টেমের রিপোর্ট।

চোখ খুবলে নেওয়া হয়েছে
নৃশংসাতার শুরু চোখ থেকে । পোস্ট মর্টেমের রিপোর্ট অনুযায়ী শিশুটির চোখ খুবলে নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে পোস্ট মর্টেমের রিপোর্টে।

গ্রেফতার ২
গোটা ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে ২ জনকে। প্রশাসন এই মামলাকে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে নিষ্পত্তির কথা ভাবছে। ঘটনায় গাফিলতির জন্য ৫ জনন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে বলে খবর।












Click it and Unblock the Notifications