আলিবাবা থেকে অবশেষে অবসর জ্যাক মা-র
অনেকদিন ধরেই জল্পনা শুরু হয়েছিল। অবশেষে সত্যি হল সেই জল্পনা। আলিবাবা থেকে অবসর নিচ্ছে জ্যাক মা। আনুষ্ঠানিক ভাবে একথা ঘোষণা করেছেন তিনি।
অনেকদিন ধরেই জল্পনা শুরু হয়েছিল। অবশেষে সত্যি হল সেই জল্পনা। আলিবাবা থেকে অবসর নিচ্ছে জ্যাক মা। আনুষ্ঠানিক ভাবে একথা ঘোষণা করেছেন তিনি। ৫৫ বছরের এই ধনকুবের নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাতকারে জানিয়েছেন, এবার তিনি শিক্ষার জগতের দিকে মন দিতে চান। জ্যাক মা তাঁর দায়িত্ব দিয়ে যাচ্ছেন ড্যানিয়ের জাংয়ের হাতে। তিনিই এবার আলিবাবার দায়িত্ব সামলাবেন।

আলিবাবা শুরু করার আগে ইংরেজির শিক্ষকতা করতেন জ্যাক মা। ১৯৯৯ সালে আলিবাবা নামে এই সংস্থাটি তৈরি করেছিলেন তিনি। পরবর্তীকালে যার সাফল্য তাঁকে দেশের প্রথমসারির ধনিদের তালিকায় সামিল করেছিল। চিনের সর্ব বৃহৎ এবং অত্যাধুনিক আসবাব নির্মাতা আলিবাবার সুখ্যাতি এবং জনপ্রিয়তা গত কয়েক বছরে গোটা বিশ্বে ছড়িয়ে গিয়েছে হংকং থেকে আমেরিকা সর্বত্র আলিবাবার আসবাব ভীষণ ভাবে জনপ্রিয়।
চিনের ঝেজাং প্রদেশের ছোট্ট শহর হংজুতে এক গরিব পরিবারেই জন্ম তাঁর। প্রথম জীবনে বিশ্ববিদ্যালয়ে ইংরেজির অধ্যাপক হিসেবে কাজ শুরু করেছিলেন তিনি। ইন্টারনেটের সংস্পর্শে আসার পরেই কাজ ছাড়ার সিদ্ধান্ত নেন জ্যাক মা। হনজুতে একটি ছোট্ট ফ্ল্যাটে নিজের আসবাবের ব্যবসা শুরু করেছিলেন তিনি। সেখান থেকেই অনলাইনে ব্যবসা করতে শুরু করেন। এখনও হনজুতেই রয়েছে আলিবাবার সদর কার্যালয়। তারপরে আর পিছনে ফিরে তাকাননি। আলিবাবা এখন চিনের সর্ববৃহত অনলাইন পাইকারি বাজার। এখন চিনের সবচেয়ে ধনী ব্যক্তি জ্যাক মা। ফোর্বসের তালিকাতেও জায়গা করে নিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications