Alia Bhatt Deepfake Video: সাহসী পোশাকে অশ্লীল ইশারা! ডিপফেকের শিকার এবার আলিয়া
Alia Bhatt Deepfake Video: ডিজিটাল দুনিয়ায় নতুন উদ্বেগ ডিপফেক! গত কয়েকদিনে রশ্মিকা মান্দানা, ক্যাটরিনা কাইফ সহ একাধিক অভিনেত্রী ডিপফেকের শিকার হয়েছেন। ইতিমধ্যে এই বিষয়ে সোচ্চার হয়েছেন খোদ অমিতাভ বচ্চন। এমনকি ডিপফেক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মোদী সরকারও। গণতন্ত্রের ক্ষেত্রে বিপদজনক বলে মন্তব্য করেছে আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
খুব শীঘ্রই এই বিষয়ে নিয়ম লাঘু করা হবে বলে মন্তব্য করেছেন। আর এর মধ্যেই ফের ডিপফেকের (Alia Bhatt Deepfake Video) শিকার আরও এক বলিউড অভিনেত্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী আলিয়া ভাটের একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে আলিয়া ভাট নীল রঙের সাহসী পোশাক পড়ে ক্যামেরার দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করছে।

যদিও ভাইরাল হওয়া ভিডিওতে আলিয়া ভাট (Alia Bhatt Deepfake Video) হিসাবে যে মহিলাকে দেখানো হচ্ছে আদৌতে সবটাই ফেক। ডিপফেক করে কোনও মহিলার মুখ সরিয়ে সেখানে আলিয়ার ছবি ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, ভাইরাল করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে।
অনেকেই না জেনে ভিডিওটি লাইক-শেয়ার করছেন। বলে রাখা প্রয়োজন, দক্ষিনী অভিনেত্রী রশ্মিকা মান্দানা সবার আগে ডিপফেকের শিকার হয়েছিলেন। ফেক ভিডিও ভাইরাল (Alia Bhatt Deepfake Video) হতেই তাঁর পাশে দাঁড়ান অমিতাভ সহ একাধগিক বলিউড তারকা। এমনকি রশ্মিকাও তাঁর সোশ্যাল মিডিয়ায় ডিপফেক নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
তিনি লেখেন, শুধুমাত্র আমার জন্যেই নয়, প্রত্যেকের জন্যই অত্যন্ত ভীতিকর এবং উদ্বেকের একটি বিষয়।। প্রযুক্তির অপব্যবহারের সমাজ ব্যবস্থা ক্ষতির মুখে পড়ছে বলেও সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করেন অভিনেত্রী। তবে শুধু সিনে তারকারাই নয়, ইতিমধ্যে ডিপফেকের শিকার হচ্ছেন সাধারণ মানুষও। বিশেষ করে মহিলারা নয়া এই কেলেঙ্কারির মধ্যে জড়িয়ে পড়ছেন।
উল্লেখ্য, মূলত এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সকে ব্যবহার করে এমন ভিডিও তৈরি করা হচ্ছে। শুধু তাই নয়, ভাইরাল করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতেও। যদিও এই বিষয়টি কড়া ভাবে নিয়েছে মোদী সরকার। সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলির সঙ্গে ইতিমধ্যে কয়েক দফায় বৈঠকও হয়েছে। খুব শীঘ্রই নিয়ম-নীতি লাঘু করা হবে বলেই খবর।












Click it and Unblock the Notifications