Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Avalanche warning: ভয়ঙ্কর তুষারধসের সতর্কবার্তা, মানুষকে সাবধান থাকতে বলল প্রশাসন

গত কয়েকদিন আগেই ভয়ঙ্কর তুষারপাত হয় ভূস্বর্গে। একেবারে মোটা বরফে ঢেকে যায় চারপাশ। আর এর মধ্যে তুষারধস নামে। মৃত্যু হয়। তবে এবার অনেক বেশি সতর্ক সে রাজ্যের জেলা প্রশাসন।

Avalanche warning: জম্মু-কাশ্মীর জুড়ে তুষারধসের সতর্কবার্তা! আগামী ২৪ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে সে রাজ্যের ১২ টি জেলায় এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কাশ্মীরের বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

ভয়ঙ্কর তুষারধসের সতর্কবার্তা

বিশেষ করে অনন্তনাগ, বারামুলা, গান্দেরবাল, দোদা, রাজৌরি, পুঞ্চ সহ ১২ টি জেলাতে এই সতর্কবার্তা দফতরের তরফে দেওয়া হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষকেও সতর্ক থাকার কথা বলা হয়েছে বলে জানা যাচ্ছে। সংশ্লিষ্ট দফতরের তরফে জানানো হয়েছে, দুহাজার থেকে আড়াই হাজার মিটার উচ্চতার উপরে অনন্তনাগ, কুপওয়ারা, কূলগামের মতো জেলাগুলিতে তুষারধসের আশঙ্কা থাকছে।

তবে তা মধ্যমানের হতে পারে বলে মনে করছে বিপর্যয় মোকাবিলা দফতর। আর রাজৌরি, রামবানের মতো জেলাগুলিতে আশঙ্কা অবশ্য কিছুটা কম থাকছে বলেই জানানো হয়েছে বিজ্ঞানীদের তরফে। এই সমস্ত এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। বিশেষ করে এই সময়ের মধ্যে ধস প্রবণ এলাকাগুলিতে মানুষ না যান তা নিয়ে সতর্ক করা হয়েছে বলে জানা যাচ্ছে।

একই সঙ্গে এই বিষয়ে মানুষকে সতর্ক থাকার কথাও বলা হয়েছে। বলে রাখা প্রয়োজন, চলতি মাসের শুরুতেই গুলমার্গে ভয়ঙ্কর ধস নামে। গুলমার্গের বিখ্যাত রিসর্ট হাপাথখুদ আফারওয়া তুষারধসের কবলে পড়ে যায়। আর এর ফলে ভয়ঙ্কর বরফের তলায় চাপা পড়ে যায় একাধিক বিদেশী। যার মধ্যে দুজনের মৃত্যু পর্যন্ত হয়।

যুদ্ধকালীন তৎপরতায় বরফের নীচে আটকে পড়ে বিদেশীদের উদ্ধার করে কাশ্মীর প্রশাসন। এমনকি এর আগেও কাশ্মীরে ভয়ঙ্কর তুষার ধসে একই পরিবারের দুজনের মৃত্যু হয়। ফলে কাশ্মীরের বুকে তুষার ধস নতুন কিছু নয়। মাঝে মধ্যে ধসের কবলে পড়ে সে রাজ্যের মানুষ। তবে এবার আগেভাগে মানুষকে সতর্ক করা হল প্রশাসনের তরফে। যাতে ক্ষয়ক্ষতি কিংবা জীবনহানি কমানো সম্ভব হয়। তবে এই সতর্কবার্তা ঘিরে আশঙ্কা তৈরি হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+