কাশ্মীরই পাখির চোখ আল কায়দার! জাকির মুসার তখতে কে বসবে জানিয়ে দিল জঙ্গি সংগঠন
২৩ মে সেনার এনকাউন্টারে নিকেশ হয় জাকির মুসা। কাশ্মীরের বুকে নিরন্তর সন্ত্রাস চালানো ছাড়াও ঙ্গি সংগঠন আলকায়দার 'কাশ্মীর প্রধান' হিসাবে 'মোস্ট ওয়ান্টেড' এর তালিকায় ছিল জাকির মুসা।
২৩ মে সেনার এনকাউন্টারে নিকেশ হয় জাকির মুসা। কাশ্মীরের বুকে নিরন্তর সন্ত্রাস চালানো ছাড়াও ঙ্গি সংগঠন আলকায়দার 'কাশ্মীর প্রধান' হিসাবে 'মোস্ট ওয়ান্টেড' এর তালিকায় ছিল জাকির মুসা। মুসার নেতৃত্বে ভূস্বর্গে আল কায়দার নিশান সদর্পে ওড়ানোর পরিকল্পনা ছিল জঙ্গি সংগঠনের। আর সেই মুসা হত্যার পর আলকায়দার কাশ্মীর ইউনিট ঘোষণা করল মুসার পরবর্তী উত্তরসূরী।

হামিদ লেলহারি কাশ্মীরের পরবর্তী ত্রাস
কাশ্মীরে জাকির মুসার জায়গায় পরবর্তী পর্যায়ে উত্তরসূরি হিসাবে ঘোষিত হয়েছে হামিদ লেলহারির নাম। কাশ্মীরের স্থানীয় কমান্ডার হিসাবে এবার দায়িত্ব পেয়েছে হামিদ লেলহারি। আলকায়দার অন্য়তম কুখ্যাত জঙ্গি হামিদ।

হামিদের সঙ্গে কে থাকবে?
হামিদকে সাহায্য করতে আলকায়দার তরফে ডেপুটি হিসাবে উঠে আসছে, গাজি ইব্রাহিম খালিদ। এই ঘোষণা আলকায়দার কাশ্মীর ইউনিটের। প্রসঙ্গত, ২০১৭ সালের ২৭ জুলাই থেকে ২০১৯ সাল পর্যন্ত কাশ্মীরে আলকায়দার প্রধান ছিল মুসা।

কোন সংগঠনের নাম নিয়ে কাশ্মীরে জীবিত আল কায়দা ?
কাশ্মীরের বুকে আনসর-ঘাজওয়াত -উল -হিন্দ নাম নিয়ে সংগঠন চালাচ্ছে আল কায়দা। সংগঠন জানিয়ে দিয়েছে, কাশ্মীরকে স্বাধীন করতে তারা লড়াই চালাচ্ছে। যদিও জাকির মুসার হত্যা নিরাপত্তাত বাহিনীর কাছে বড় ঘটনা ছিল। তবে আল কায়দার নতুন প্রধান আসার পর নিরাপত্তাবাহিনী কোন রোডম্যাপ গ্রহণ করে সেদিকেই নজর সকলের।
[প্রতীকী ছবি]












Click it and Unblock the Notifications