আল কায়েদার নিশানায় কলকাতা, ভিডিও প্রকাশের পরই সতর্কতা দেশ জুড়ে

ভারতের অন্য বড় শহরগুলিতে হামলা চালানো হবে বলে অনলাইনে ভিডিও প্রকাশ করে হুমকি দেওয়া হয়েছে। এই ভিডিও সামনে আসার পরই দেশের বড় শহরগুলিতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

কলকাতা সহ পশ্চিমবঙ্গ জঙ্গিদের সেফ করিডোর। এরাজ্যে বড় জঙ্গি হামলা হবে না। এটা ভাবার দিন বোধহয় শেষ। কারণ আল কায়েদার মতো জঙ্গি সংগঠন রীতিমতো ভিডিও প্রকাশ করে কলকাতায় হামলার হুমকি দিয়েছে। শুধু এরাজ্যেই নয়, ভারতের অন্য বড় শহরগুলিতেও হামলা চালানো হবে বলে অনলাইনে ভিডিও প্রকাশ করে হুমকি দেওয়া হয়েছে। এই ভিডিও সামনে আসার পরই দেশের বড় শহরগুলিতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

আল কায়েদার নিশানায় কলকাতা, ভিডিও প্রকাশের পরই সতর্কতা দেশে

গত মঙ্গলবার রাতে ভিডিওটি অনলাইনে প্রকাশ করা হয়। সেখানে বলা হয়েছে, ভারত কাশ্মীরকে বাঁচাতে ৬ লক্ষ সেনা মোতায়েন করে রেখেছে। যদি কলকাতা, বেঙ্গালুরু ও নয়াদিল্লিতে হামলা হয় তাহলে কাশ্মীরে সেনার কড়াকড়ি বন্ধ হবে।

ভিডিওয় এমন বক্তব্য পেশ করে হুমকি দিয়েছে ভারতীয় উপমহাদেশে আল কায়েদার সেকেন্ড-ইন-কম্যান্ড উসামা মাহমুদ। এই বিষয়ে মুম্বই পুলিশের তরফে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে।

কলকাতা সহ দেশের বিভিন্ন শহর ক্রিসমাস থেকে শুরু করে আগামী কয়েকদিনের মধ্যেই বর্ষবরণের আনন্দে মেতে উঠবে। সেই উৎসব যাতে মাটি না হয়, সেটা মাথায় রেখেই যথাযথ ব্যবস্থা করছে বিভিন্ন রাজ্যের পুলিশ। এছাড়া নতুন ইংরেজি বছর স্বাগত জানানোর সময় যেরকম ব্যবস্থা নেওয়া হয়, এবার সবকিছুই করা হয়েছে। তবে নিরাপত্তা এবছর আগের বারের চেয়ে বেশি হবে।

এর আগে মালয়ালম ভাষায় মাসখানেক আগে একটি ভিডিও মুক্তি পেয়েছিল। সেটি ছিল আইএসআইএস জঙ্গিদের হুমকি ভরা ভিডিও। ভারতের বিভিন্ন উৎসবের সময় লোন উলফ অ্যাটাক করা হবে বলে হুমকি দেওয়া হয়েছিল। সেখানে কুম্ভ মেলা, কেরলের থিসলার পুরমের নাম ছিল।

ভারতে ইসলামিক স্টেট ও আল কায়েদা আলাদাভাবে নিজেদের মতাদর্শ ছড়িয়ে জঙ্গি সংগঠন তৈরির চেষ্টা করে চলেছে। নতুন এক ভিডিওতে আল কায়েদা ও তার সঙ্গী সংগঠন গাজওয়াত-উল-হিন্দকে আইএসের সঙ্গে হাত মেলাতেও বলা হয়েছে। দুই জঙ্গি সংগঠন এক হয়ে গেলে ভারতে হামলা করা আরও সহজ হবে জঙ্গিদের কাছে। কাশ্মীরকে মাথায় রেখেই ভারতে নাশকতা ছড়ানোর পরিকল্পনা করছে জঙ্গিরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+