অক্ষয় তৃতীয়া:সোনার দাম সম্ভাব্য ১ লাখ ছোঁয়ার খবরের পর গয়নায় বিশেষ ছাড়! কোন পথে বিক্রেতারা

লকডাউন ও করোনার সংকটের জেরে বিশ্ব বাজারে মন্দা। এমন পরিস্থিতিতে জ্বালানিতে সেভাবে বেশি বিনিয়োগ দেখা যাচ্ছে না। এদিকে, জ্বালানির দামও পড়ছে। আর তার উল্টো পথে হেঁটে সোনার দামে প্রবল বৃদ্ধির ভবিষ্যদ্বাণী করেছেন বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে আজ অক্ষয় তৃতীয়া। আর এমন সুযোগ হাত ছাড়া করছেননা সোনার গয়না বিক্রেতারা।

 লকডাউনে কোন মাধ্যমে বড় অফার?

লকডাউনে কোন মাধ্যমে বড় অফার?

অক্ষয় তৃতীয়ার দিন সোনার দোকানে গিয়ে সোনা কেনবার মতো অবস্থা নেই। তাই এবার ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সোনার খরিদ্দারির ওপর জোর দিচ্ছে দেশের তাবড় জুয়েলারি ব্যবসায়ীরা। অন্যান্য বছর এই দিনে সোনার দোকানে সোনা কেনার ভিড় থাকে। তবে এই বছর তা না হওয়া একাধিক বিশেষ ছাড়ারে রাস্তায় জুয়েলারি বিক্রেতারা।

অঙ্কের হিসাবে লাভ ,ক্ষতি

অঙ্কের হিসাবে লাভ ,ক্ষতি


মুম্বই জুয়েলারি অ্যাসোসিয়েশনের তরফে দাবি, প্রতিবার সোনার গয়নায় অক্ষয় তৃতীার দিন মুম্বইয়ে অন্তত ২০০ কোটা টাকা মূল্যের সোনার গয়না কেনা বেচা হয়। আর এবছর তার ১০ শতাংশ হবে কি নাও সন্দেহে অনেকে। তাই সোনার গয়না গড়ানোয় ৩০ শতাংশ, হীরের গয়নায় ৪০ শতাংশ, আর ৫ শতাংশ ছাড় ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড ব্যবহার করলে দেওয়া হবে বলে বিভিন্ন জায়গায় বিশেষ অফার দেওয়া হচ্ছে।

 সেনকো গোল্ড-এর অফার!

সেনকো গোল্ড-এর অফার!

পূর্ব ভারতের সবচেয়ে বড় সোনার রিটেল চেন সেনকো গোল্ড। এই অক্ষয় তৃতীয়ায় তারা ১ গ্রাম সোনায় ও চার গয়না তৈরিতে ৪০০ টাকা ছাড় দিচ্ছে। এপ্রিলের ২২-২৭ তারিখ পর্যন্ত এই অফার রয়েছে।

 কল্যাণ জুয়েলার্স

কল্যাণ জুয়েলার্স

অক্ষয় তৃতীয়ায় কল্যাণ জুয়েলার্স এসবিআই ক্রেডিট কার্ডের কেনাকাটা থেকে ১২৫০ টাকার ক্যাশব্যাক অফার দিচ্ছে। ২ গ্রামের সোনার ওপর নির্দিষ্ট সার্টিফিকেটও তারা দিচ্ছে বলে জানিয়েছে।

 তানিস্কের ছাড়

তানিস্কের ছাড়

সোনার গয়নায় অন্যতম ব্র্যান্ড তানিস্ক। এই দোকান থেকে সোনার গয়না তৈরিতে ২৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। সঙ্গে থাকছে গোল্ড রেট প্রোটেকশন। সমস্ত কেনাকাটাই এই লকডাউনে করা যাবে ডিজিটাল প্ল্যাটফর্মে।


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+