Badlapur Incident: বদলাপুরের ঘটনায় অভিযুক্ত অক্ষয় নিহত পুলিশের গুলিতে, আহত পুলিশকর্মীরাও
Badlapur Incident: মহারাষ্ট্রের বদলাপুরের স্কুলে দুই ছাত্রীকে যৌন নির্যাতনের দায়ে পুলিশ গ্রেফতার করেছিল অক্ষয় শিণ্ডেকে। আজ পুলিশের গুলিতেই মৃত্যু হলো তার।
পুলিশের তরফে জানানো হয়েছে, আচমকাই অক্ষয় পুলিশকর্মীর থেকে বন্দুক ছিনিয়ে গুলি চালাতে শুরু করে। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। তাতে আহত হয় অক্ষয়। হাসপাতালে মৃত্যু হয়েছে তার।

তদন্তের জন্য এদিন বিকেল সাড়ে ৫টা নাগাদ অক্ষয়কে তালোজা সংশোধনাগার থেকে বের করে বদলাপুরে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময়ই সে এক পুলিশকর্মীর থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে। এলোপাথাড়ি গুলিতে দুই পুলিশকর্মী আহত হন। পাল্টা গুলি চালায় পুলিশ। দুই পক্ষের মধ্যে বেশ কয়েক রাউন্ড গুলিচালনার ঘটনা ঘটেছে।
#WATCH | Badlapur sexual assault accused Akshay Shinde dies after being shot at by police in retaliatory firing in Badlapur, Thane district of Maharashtra. He was brought to Chhatrapati Shivaji Maharaj Hospital in Thane.
— ANI (@ANI) September 23, 2024
Visuals from outside the hospital pic.twitter.com/zd0Fs6wHY8
পুলিশের গুলিতে গুরুতর আহত হওয়া অক্ষয়কে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়েছে। অক্ষয়ের গুলি চালানোর আহত হয়েছেন অ্যাসিস্ট্যান্ট পুলিশ ইনস্পেক্টর নীলেশ মোরে ও ইনস্পেক্টর সঞ্জয় শিণ্ডে। পুলিশের তরফে জানা গিয়েছে, সঞ্জয়ের গুলিতেই মৃত্যু হয় অক্ষয়ের।
#WATCH | Maharashtra CM Eknath Shinde says, "He (Akshay Shinde) was taken for investigation as his ex-wife has registered a case of sexual assault. He fired on a police personnel, Nilesh More who got injured and has been admitted to hospital. Police in self-defence took that… https://t.co/MJgfoX9nOR pic.twitter.com/oICJU3OJiK
— ANI (@ANI) September 23, 2024
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে জানান, অক্ষয়ের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন তাঁর প্রাক্তন স্ত্রী। সেই মামলার তদন্তে অক্ষয়কে নিয়ে যাওয়া হচ্ছিল। অক্ষয়ের গুলিতে আহত হয়েছেব নীলেশ মোরে। পুলিশ আত্মরক্ষার্থেই গুলি চালিয়েছে। সে কারণেই এই ঘটনা। তদন্তের পর আরও তথ্য জানা যাবে।
থানে ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি এক্সটরশন সেলে এনকাউন্টার স্পেশ্যালিস্ট প্রদীপ শর্মার অধীনে কর্মরত ছিলেন সঞ্জয় শিণ্ডে। দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল কাসকর যখন ধরা পড়ে তখন সেখানে উপস্থিত ছিলেন এই সঞ্জয় শিণ্ডে। বদলাপুরের ঘটনার তদন্তে মহারাষ্ট্র যে সিট গঠন করেছে সঞ্জয় শিণ্ডে তাঁর অন্যতম সদস্য।
উল্লেখ্য, বদলাপুরের একটি স্কুলের শৌচালয়ে চার ও পাঁচ বছর বয়সের দুই ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে গত ১৭ অগাস্ট গ্রেফতার করা হয়েছিল অক্ষয়কে। স্কুল চত্ত্বরে এই ঘটনা ঘিরে তুমুল আলোড়ন তৈরি হয়। বিক্ষোভ, প্রতিবাদ চলতে থাকে। সরব হয় রাজনৈতিক দলগুলিও। অক্ষয় ওই স্কুলের সাফাইকর্মী হিসেবে কর্মরত ছিল।
প্রথমে ঘটনার তদন্ত করছিল স্থানীয় পুলিশ। যদিও সেই পুলিশি তদন্তে গাফিলতির অভিযোগে জনরোষ বাড়তে থাকে। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল প্রতিবাদ, বিক্ষোভের মুখে পড়ে মহারাষ্ট্র সরকার স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম গড়ে। ঘটনার পাঁচ দিন পর গ্রেফতার হয়েছিল অক্ষর। ঘটনার পরই তা পুলিশকে না জানানোয় স্কুলের চেয়ারম্যান ও সেক্রেটারির বিরুদ্ধে পসকো আইনে মামলা রুজু হয়েছে। গ্রেফতারি এড়াতে তাঁরা আজই বম্বে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications